Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে শরীর ঠান্ডা রাখা থেকে হজমশক্তি বাড়ানো, সব ক্ষেত্রেই বাটারমিল্ক বা ঘোল অত্যন্ত উপকারী। তবে সাধারণ ঘোল নয়, এ বার ঘরেই বানিয়ে ফেলুন বিটরুটের বাটারমিল্ক। স্বাদে যেমন অনন্য, তেমনই স্বাস্থ্যগুণেও ভরপুর এই পানীয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খাবারের পরে এই পানীয় পান করলে হজম ভাল হওয়ার পাশাপাশি ত্বকেও আসতে পারে প্রাকৃতিক জেল্লা।

বিটরুটে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি, যা শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। অন্যদিকে বাটারমিল্ক অন্ত্র ভালো রাখে এবং গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এই দুইয়ের মিশ্রণ শরীরের জন্য হয়ে উঠতে পারে এক দুর্দান্ত স্বাস্থ্যকর পানীয়।

কীভাবে বানাবেন বিটরুটের বাটারমিল্ক?

প্রথমে একটি ছোট বিটরুট সেদ্ধ বা হালকা ভাপে নরম করে ব্লেন্ড করে নিন। এরপর একটি বড় বাটিতে টক দই, ঠান্ডা জল এবং সামান্য বিটরুট পেস্ট মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার স্বাদ বাড়াতে যোগ করুন ভাজা জিরে গুঁড়ো, বিট নুন, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পুদিনা কুচি। চাইলে কয়েকটি কারিপাতাও ব্যবহার করতে পারেন। সব উপকরণ ভাল করে মিশিয়ে কয়েক মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

কেন উপকারী এই পানীয়?

বিশেষজ্ঞদের মতে, বিটরুট শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। পাশাপাশি বাটারমিল্ক হজমশক্তি বাড়ায় ও পেট ঠান্ডা রাখে। নিয়মিত এই পানীয় পান করলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা বদহজমের সমস্যাও অনেকটাই কমতে পারে। গরমের দুপুরে ভারী খাবারের পর এই স্বাস্থ্যকর পানীয় শরীরকে যেমন স্বস্তি দেবে, তেমনই ত্বকেও আনবে সতেজ আভা।

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের