ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসে বসে নয়, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সমস্যার কথা শোনার সিদ্ধান্ত নিলেন হবু বিজেপি বিধায়ক। আর সেই সমস্যা শুনে সমাধানও করবেন বলে জানিয়েছেন মেদিনীপুরের জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। এখনও বিধায়ক পদে শপথ গ্রহণ করেননি। কিন্তু তার আগেই মানুষের কাছে গিয়ে গিয়ে সমস্য়ার কথা শুনছেন তিনি। গতকাল, শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তারপরেই আজ, রবিবার থেকে রাস্তায় নেমে পড়েছেন মেদিনীপুরের জয়ী বিজেপি প্রার্থী।

আরও পডুন: মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

তিনি জানিয়েছেন, ‘সাধারণ মানুষকে বিধায়কের কাছে আসতে হবে না। আমি নিজেই যাব সাধারণ মানুষের বাড়িতে। এইভাবেই কাজ করব আমি। এটা শুধু আশ্বাস নয়। সমস্ত গরিব মানুষের অবস্থার পরিবর্তন করতে হবে। আমি খাতা নিয়ে বেরিয়েছি। বাড়ি বাড়ি যাচ্ছি। খুব সমস্যা রয়েছে এলাকায়। কোনও কাজ হয়নি। কারোর বাড়িতে বাথরুম নেই। কারোর বয়স ৭০ হলেও এখনও তার বাড়ি হয়নি। আমি আশ্বস্ত করছি যে সবটা ঠিক করে দেব। এখানে অনেক গরিব মানুষ রয়েছেন। তারা সত্যিই কিছু পায়নি। আমার দায়িত্ব বাড়ল। সমস্যা সমাধান করতেই হবে। মানুষ ভোট দিয়েছে কাজের জন্য। বিধায়ক এসি ঘরে বসে থাকবে সেই কালচার বিজেপিতে নেই।’

আজ, রবিবার থেকেই এলাকায় এলাকায় ঘুরছেন মেদিনীপুরের জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। মেদিনীপুর শহরের বিভিন্ন বাড়ি ঘুরে দেখেন তিনি। প্রয়োজনে খাতায় লিখেছেন সেই সমস্যার কথা। এইসব দেখে খুশি এলাকাবাসী। উন্নয়ন হবে ও তাদের হাল ফিরবে বলেই আশায় সকলে।

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি