১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

১ জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। সরকার গড়ার আগেই মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছিল বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ১ জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। বাংলার বিধানসভা নির্বাচনের ইস্তাহারে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি এবার পূর্ণতা পেতে চলেছে। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। এমনটাই জানালেন মহিলা, শিশু ও সমজাকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটেছে পদ্মফুল। তৃণমূলের ১৫ বছরের শাসনকে গুঁড়িয়ে দিয়ে প্রথমবার বাংলার মসনদে বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনই তিনি জানান, আগের সরকারের আমলে চালু করা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তার মধ্যেই একটি সরকারি প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। যেটি আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল। সেই সরকারি প্রকল্পের নাম বদলে এখন রাখা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। আগামী ১ জুন থেকে চালু হতে চলেছে এই প্রকল্প। তবে এখন সবার মুখেই প্রশ্ন, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা। আর কারা পাবেন না?

আজ, বুধবার (১৩ মে) স্পষ্ট করে সেটাই জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং মহিলা, শিশু ও সমজাকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আরও জানান, শুধুমাত্র SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হবে। দুয়ারে সরকারের মাধ্যমে নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে তৈরি হবে আলাদা পোর্টাল। এখানে খুব সহজেই মানুষ আবেদন করতে পারবেন। আর অফলাইনে বা লাইনে দাঁড়িয়ে ফর্ম পূরণ করতে হবে না। অনলাইনের মাধ্যমেই নিজের এলাকায় বসে রাজ্যের মহিলারা এই সরকারি প্রকল্প নথিভুক্ত হতে পারবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁরা ওয়ান পাশ, টু পাশ, বা শিক্ষার আলো পাননি, সেই সকল মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পোর্টাল এতটাই সহজসাধ্য ব্যবহার উপযোগী হবে যে, সাধারণ ও সর্বস্তরের মানুষ এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন।

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি

স্বাদবদল করতে দুপুরের মেনুতে রাখুন আম কাসুন্দি কাতলা ভাপা

কী রয়েছে ভ্যান্সের জন্য হোয়াইট হাউসে ট্রাম্পের রেখে যাওয়া গোপন চিঠিতে?

শরীরে ধারাল অস্ত্রের কোপ, হাওড়া ব্রিজের কাছে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

সর্বসম্মতিক্রমেই রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্রনাথ বসু

‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি

সাপের কামড়ে কংগ্রেস নেতা কেতন ভাটিকার মৃত্যু