বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতা ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। শুক্রবার রাতে উত্তম দাসকে গ্রেফতার করতে গিয়ে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে পুলিশকে। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।  

জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পরে ৪ মে বিজেপির মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে উত্তম দাসের বিরুদ্ধে। এই ঘটনায় ১ বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। ভাগ্যের ফেরে রক্ষা পেয়েছিলেন তিনি। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা এই উত্তম দাস। তার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগও রয়েছে।ঘটনার পর থেকে অভিযুক্ত উত্তম দাসের খোঁজ করছিল পুলিশ। অবশেষে শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে নিজের বাড়ির সামনে থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। এদিন তাঁকে ধরতে গেলে বচসা শুরু হয়। এলাকায় অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত উত্তম দাস। এলাকায় সব সময় দাপট দেখাতেন বলে অভিযোগ উঠেছে। অবশেষে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। 

অন্যদিকে, ফলতায় পুনর্নির্বাচনের আগে গ্রেফতার জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল খান। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে বলেই দাবি করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সাইদুলের বাড়িতে হানা দেয় পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২১ মে ফলতাতে রয়েছে পুনর্নির্বাচন। তার আগে অ্যাকশন মোডে পুলিশ। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন। এইদিনেই ফলতাতে কর্মিসভা রয়েছে তাঁর। 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের