ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের দিনে ভারী খাবারের বদলে এখন অনেকেই খুঁজছেন হালকা, স্বাস্থ্যকর অথচ মুখরোচক খাবার। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে হ্যাজেলনাটের এই তিন রেসিপি । পুষ্টিগুণে ভরপুর এই বাদাম শুধু শরীরের জন্য উপকারী নয়, পাশাপাশি  খাবারে যোগ করে অনন্য  স্বাদ। সম্প্রতি একাধিক সামার ফ্রেন্ডলি হ্যাজেলনাট রেসিপি নজর কেড়েছে খাদ্যপ্রেমীদের।

হ্যাজেলনাট টাকোস

গরমের সন্ধ্যায় হালকা স্ন্যাকস হিসেবে এই ক্রিস্পি হ্যাজেলনাট টাকোস হতে পারে দুর্দান্ত বিকল্প। মুচমুচে টাকোর সঙ্গে পরিবেশন করা হয় ক্রিমি হ্যাজেলনাট ডিপ, যা স্বাদে আনে অন্য মাত্রা।

উপকরণ

১ কাপ ঝরানো টকদই, আধ কাপ ভাজা হ্যাজেলনাট, অলিভ অয়েল বা হ্যাজেলনাট অয়েল, ২ কাপ ময়দা,ফেটা চিজ, রেড পেপার পেস্ট, রসুন, ডিল পাতা ও অন্যান্য মশলা।

পদ্ধতি

প্রথমে দই ও ভাজা হ্যাজেলনাট ব্লেন্ড করে ডিপ তৈরি করুন। এর পর ময়দার সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে ডো বানিয়ে ছোট টাকোর আকারে বেলে নিন। অল্প তেলে ভেজে নিন যতক্ষণ না সোনালি ও মুচমুচে হচ্ছে। ঠান্ডা ডিপের সঙ্গে পরিবেশন করুন।

চকোলেট হ্যাজেলনাট বরফি

চকোলেটপ্রেমীদের জন্য এই ফিউশন মিষ্টি একেবারে পারফেক্ট। মাওয়া, কোকো ও হ্যাজেলনাটের সংমিশ্রণে তৈরি এই বরফি স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনই দেখতে আকর্ষণীয়।

উপকরণ

৭০০ গ্রাম মাওয়া, ১ কাপ চিনি গুঁড়ো, ৪ টেবিল চামচ কোকো পাউডার, ১ কাপ ভাজা ও কুচোনো হ্যাজেলনাট।

পদ্ধতি

মাওয়া কম আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না গলে যায়। এরপর কোকো পাউডার ও চিনি মিশিয়ে ঘন করুন। শেষে হ্যাজেলনাট মিশিয়ে ট্রেতে ঢেলে সেট হতে দিন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।

মশলাদার হ্যাজেলনাট

চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে চাইলে এই মশলাদার হ্যাজেলনাট হতে পারে সেরা অপশন। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই কয়েক মিনিটে তৈরি করা যায়।

উপকরণ

১ কাপ হ্যাজেলনাট, বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, লেবুর রস, আদা, রসুন ,‌লঙ্কা বাটা।

পদ্ধতি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হ্যাজেলনাটে ভালভাবে কোট করুন। এরপর এয়ার ফ্রাই বা ডিপ ফ্রাই করে নিন। ওপরে চাট মশলা ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

স্বাস্থ্যকর খাবার মানেই যে স্বাদহীন হবে, সেই ধারণা বদলে দিতে পারে এই হ্যাজেলনাট রেসিপিগুলি। প্রোটিন, ফাইবার ও ভাল ফ্যাটে ভরপুর হ্যাজেলনাট শরীরকে শক্তি জোগানোর পাশাপাশি গরমের ক্লান্তিও কমাতে সাহায্য করে। তাই এই মরসুমে ঘরেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর এই পদগুলি।

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প