মাদার হাউজ থেকে ভিক্টোরিয়া দর্শনে মার্কো রুবিও, কলকাতায় কেন আসছেন মার্কিন বিদেশসচিব?

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিনের জন্য সস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব (বিদেশমন্ত্রী) মার্কো রুবিও। তাঁর ভারত সফর শুরু হবে কলকাতা দিয়েই। আগামিকাল, শনিবার ভোরে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন মার্কো রুবিও। তারপরেই সেখান থেকে সোজা তিনি চলে যাবেন নোবেলজয়ী মাদার টেরিজার স্মৃতি বিজড়িত মাদার হাউজে। সেখানেই সেন্ট টেরিজা টুম্বে প্রার্থনা করবেন মার্কিন বিদেশসচিব। তারপর মাদার হাউজ থেকে সোজা ব্রিটেশ আমলে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাবেন তিনি। ভিক্টোরিয়াতে বেশ কিছুক্ষণ থাকার কথা রয়েছে মার্কো রুবিও-র। তারপরেই কলকাতা থেকে সোজা নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন মার্কিন বিদেশ সচিব। আগামিকাল, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। কিন্তু তিনি তাঁর ভারত সফর শুরু হচ্ছে কলকাতা দিয়েই।

আরও পডুন: মাত্র ৫০ ডলারে মিলবে বিশ্বকাপের টিকিট, স্বস্তি ফুটবলপ্রেমীদের

ইতিমধ্যেই শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে নবান্নকে মার্কোর সফরসূচি জানিয়ে দেওয়া হয়েছে। সেইমতো নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলছে নবান্ন। সূত্রের খবর, কলকাতায় থাকা মার্কিন দূতাবাসেও যেতে পারেন মার্কো রুবিও। আগামিকাল ২৩ থেকে ২৬ মে পর্যন্ত ভারতে থাকবেন তিনি। কলকাতা, দিল্লি ছাড়াও আগ্রা, রাজস্থানের জয়পুরে যাবেন মার্কো। তাঁর এই সফর দেশের কাছে গুরুত্বপূর্ণ। ঠিক যে সময়ে মধ্যপ্রাচ্যে অশান্তি চলছে, হরমুজ প্রণালি বন্ধ, তখন ভারতে এসে কী বার্তা দেন মার্কিন বিদেশ সচিব? সেই দিকেই তাকিয়ে সকলে।

ভারত সফরের আগে গতকাল, বৃহস্পতিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মার্কো রুবিও। তিনি বলেন, ‘ভারতের পক্ষে যতটা জ্বালানি কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই বিক্রি করতে প্রস্তুত। আমেরিকা ইতিমধ্যে ভারতের সঙ্গে জ্বালানি তেল নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছে। জ্বালানি রপ্তানিতে নয়াদিল্লিকে বৃহত্তর শরিক করতে আগ্রহী আমেরিকা।’ ভারতে এই সফরকালে মার্কো রুবিও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈঠক করার কথা রয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। 

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের