গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে শরীর থেকে দ্রুত জল ও খনিজ বেরিয়ে যায়। ফলে ক্লান্তি, দুর্বলতা কিংবা পুষ্টির ঘাটতি দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এই সময়ে বাইরের ঠান্ডা পানীয় বা রাস্তার শরবতের উপর নির্ভর না করে বাড়িতেই বানিয়ে নেওয়া যেতে পারে স্বাস্থ্যকর বাদামের শরবত। কাজু, কাঠবাদাম, পেস্তা বা আখরোটে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তাই গরমে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি শক্তি ও পুষ্টি জোগাতেও এই সব শরবত হতে পারে আদর্শ বিকল্প। রইল ৫ ধরনের সুস্বাদু বাদামের শরবতের সহজ রেসিপি।

১) কেশর-বাদামের শরবত

১০-১২টি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিন। অল্প দুধ দিয়ে বাদাম ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। আলাদা করে দুধ ঘন করে জ্বাল দিয়ে তাতে বাদাম বাটা, সামান্য কেশর ও এলাচ মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে পরিবেশন করুন। এই শরবত শরীর ঠান্ডা রাখার পাশাপাশি শক্তিও বাড়াবে।

২) পেস্তা কুলার

ভেজানো পেস্তা বেটে নিয়ে ঠান্ডা দুধ বা জলের সঙ্গে ব্লেন্ড করুন। এতে মৌরি গুঁড়ো ও চিনি মিশিয়ে আবার ব্লেন্ড করে নিন। চাইলে চিনির বদলে মধু বা মিছরিও ব্যবহার করা যেতে পারে। বরফ দিয়ে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

৩) কাজু ও ডাবের জলের শরবত

৮-১০টি কাজুবাদাম ভিজিয়ে রেখে ডাবের জলের সঙ্গে ব্লেন্ড করে নিন। যে পরিমাণে বানাতে চান, সেই মতো কাজু বাদাম ও ডাবের জল নিতে হবে। উপরে ডাবের শাঁস কুচি ছড়িয়ে পরিবেশন করুন। গরমে শরীর হাইড্রেট রাখতে এই পানীয় দারুণ কার্যকর।

৪) আখরোট ও কলার এনার্জি ড্রিঙ্ক

৫-৬টি আখরোট ও একটি পাকা কলা একসঙ্গে ব্লেন্ড করে নিন। ঘন মিশ্রণ তৈরি হলে তাতে দুধ ও দারচিনির গুঁড়ো মিশিয়ে আরও একবার ব্লেন্ড করুন। সকালের জলখাবার কিংবা বিকেলের ক্লান্তি কাটাতে এই এনার্জি ড্রিঙ্ক উপকারী।

৫) কাঠবাদাম ও তরমুজের কুলার

গরমের দিনে পেট ঠান্ডা রাখবে এই শরবত। খেলে ক্লান্তি কাটবে, শরীর চাঙ্গা থাকবে। এটি বানাতে প্রথমে ১০ থেকে ১২ টা কাঠবাদাম ভিজিয়ে রাখতে হবে, যদি সার রাত ভেজানো থাকে তাহলে আরও ভাল। এইবার ভিজিয়ে রাখা কাঠবাদাম বেটে নিয়ে তার সঙ্গে দুধ বা জল মিশিয়ে তরমুজের টুকরো দিয়ে ব্লেন্ড করুন। ছেঁকে নিয়ে উপরে পেস্তা ও তরমুজ কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। গরমে শরীর ও পেট ঠান্ডা রাখতে এই পানীয় অত্যন্ত উপকারী।

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল