পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর পদত্যাগ করলেন। বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে হুগলি জেলায় কোনও পুরসভায় এই প্রথম পদত্যাগ। দলের বিপর্যয়ে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন ভদ্রেশ্বর পুরসভার তৃণমূল চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর দাবি, জনমতকে মান্যতা দিয়েই তিনি ইস্তফা দিয়েছেন। বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থীর হারের দায়ও নিয়েছেন তিনি।

চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভায় ২২ টি ওয়ার্ড রয়েছে। বিরোধীশূন্য এই পুরসভার, প্রায় ১৪টি ওয়ার্ডেই হার হয়েছে তৃণমূলের। ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভায় পরাজিত হয়েছেন ১৩ হাজার ভোটে। তারমধ্যে ভদ্রেশ্বরেও হার হয়েছে তাঁর। বৃহস্পতিবার (২৮ মে) ভদ্রেশ্বর পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল কাউন্সিলরা। ইতিমধ্যেই বিভিন্ন পুরসভায় বেনিয়মের অভিযোগ উঠে আসছে। সেই সব পুরসভায় তদন্ত হবে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ভদ্রেশ্বর পুরসভার আট তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় অবশ্য পুর বোর্ড চালাতে অসুবিধা হবে না। ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে চলবে বোর্ড খবর তৃণমূল সূত্রে। 
সম্প্রতি, উত্তর ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের একসঙ্গে ১৫ জন কাউন্সিলরের পদত্যাগ ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। শুধু তাই নয়, পদত্যাগ করেছেন পুরপ্রধান মলয় ঘোষও। ফলে দীর্ঘদিনের শাসকদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরসভাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক