গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সমাজের কাছে ধর্ষণ মারণ রোগ ক্যান্সারের মতো হয়ে উঠছে। যা কিছুতেই নির্মূল করা যাচ্ছে না। কিছু বিকৃত মস্তিকের মানুষের যৌন লালসার শিকার হচ্ছেন মহিলারা। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তরা প্রমাণ লোপাট করতে নাবালিকার দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করে।

ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পুলিশ সূত্রে খবর, ভিন্দের বাসিন্দা ১৫ বছর বয়সী নবম শ্রেণির ছাত্রী ২৮ মে নিখোঁজ হয়। তার পরিবার রামু গুর্জার নামে এক যুবকের ফোন নম্বর পেয়ে খোঁজাখুঁজি শুরু করলেও কোনও সন্ধান পায়নি।  তারপর মৌ থানায় অপহরণের অভিযোগ দায়ের  করা হয়। তদন্তে জানা গিয়েছে, রামু গুর্জার নাবালিকাকে প্রলুব্ধ করে গোয়ালিয়রে নিয়ে এসেছিল। গুপ্তেশ্বর পাহাড়ের নবগ্রহ মন্দিরের কাছে একটি নির্জন জায়গায় রামু এবং তার দুই সহযোগী অরুণ কুশওয়াহ ও গৌরব কুশওয়াহ মিলে জঘন্য অপরাধ করে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করেছে।

আরও পড়ুন: পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

পুলিশের কাছে অভিযুক্তরা জানিয়েছে, প্রথমে তারা নাবালিকার উপর যৌন নির্যাতন করে। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তাকে হত্যা করে। অপরাধের সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য নাবালিকাকে হত্যার পর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুপ্তেশ্বরের পাহাড়ি এলাকা থেকে নাবালিকার পোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ প্রধান অভিযুক্ত রামু গুর্জারকে গ্রেফতার করে। তারপর তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। নাবালিকার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্তের অবিলম্বে ফাঁসির সাজা কার্যকর করার দাবি জানিয়েছে।

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান