ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বোমা বিস্ফোরণ কাণ্ডে মূল ষড়যন্ত্রকারী শওকত মোল্লাই। আজ, শনিবার বিবৃতি দিয়ে জানাল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ‘ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পলাতক প্রাক্তন বিধায়ককে এনআইএ গ্রেফতার করেছে। বিস্ফোরণ মামলাটির তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। যেখানে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে দেশি বোমা তৈরির সময়ে একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই বিস্ফোরণে বোমা প্রস্তুতকারীদের মধ্যে একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন। ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া চতুর্থ অভিযুক্ত হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত। তিনি মূল ষড়যন্ত্রকারী ছিলেন এবং অন্যান্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে, শওকত বিস্ফোরণস্থলের তথ্যপ্রমাণ নষ্ট করার জন্যও অন্য অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন।’

আরও পডুন: পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বামুনিয়ায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন জখম হন। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন আইএসএফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী। প্রথমে পুলিশ সেই মামলার তদন্ত করলেও পরে সেটি যায় এনআইএ-র হাতে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই তদন্তভার যায় এনআইএ-র হাতে। এই মামলার তদন্তভার হাতে পেয়েই তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে আসে তৃণমূল নেতা শওকত মোল্লার নামও। তারপরেই শওকতের সন্ধানে গত বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় তাঁর বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। যদিও সেদিন থেকেই এনআইএ-র সঙ্গে লুকোচুরি খেলছিলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক। তবে বেশি দিন লুকিয়ে থাকতে পারেননি। গতকাল, শুক্রবার রাতে গড়িয়ার কামালগাজি থেকে পুলিশের উপস্থিতিতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ। আজ, শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম