ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের আফ্রিকান দেহরক্ষী কেভিন কুন্তা। 'পেড্ডি'র প্রচারের সময় রাম চরণের পাশে তাঁকে দেখা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণের আফ্রিকান দেহরক্ষী কেভিন কুন্তা। ‘পেড্ডি’র প্রচারের সময় রাম চরণের পাশে তাঁকে দেখা গিয়েছে। অভিনেতা এবং তাঁর পরিবারের নিরাপত্তায় ছায়ার মতো দাঁড়িয়ে আছেন তিনি। যদিও তারকাদের দেহরক্ষীরা সবসময়েই আলোচনায় থাকে। কিন্তু এক্ষেত্রে রামচরণের দেহরক্ষীকে নিয়ে বেশিই আলোচনা হচ্ছে। কারণ তিনি বিদেশী, কেন একজন বিদেশী ফাইটারকে রামচরণ তাঁর নিরাপত্তা রক্ষার জন্যে নিযুক্ত করলেন, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রে।

জানা গিয়েছে, কেভিনের মাসিক বেতন ৫ থেমে ১০ লাখের মধ্যে। ইতিমধ্যেই কেভিনের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। দিন কয়েক আগে ‘পেড্ডি’র প্রচার অনুষ্ঠানে এক ভক্তের দ্বারা জাহ্নবী কাপুর আক্রান্ত হতে যাচ্ছিলেন। সেই সময়ে কেভিন ওই ব্যক্তিকে কোলে তুলে বাইরে বের করে দেন। ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। ভক্তরা কেভিনের শরীরের ফিটনেস, সুঠাম চেহারা দেখে মুগ্ধ। এবার কেভিনের আরও একটি ভিডিও অনলাইনে ভাইরাল হল, যেখানে তাঁর আরও কয়েকটি অজানা দক্ষতা সামনে এলো। কেভিন শুধু একজন দেহরক্ষী নয়, বরং একজন দক্ষ নৃত্যশিল্পীও। সঙ্গে ক্রিকেট খেলাতেও পারদর্শী।

 

 

View this post on Instagram

 

A post shared by Kunta Kinte (@kevin__kunta_)

ভিডিওতে দেখা যাচ্ছে, কেভিন একটি বাগানে দাঁড়িয়ে আছেন। তার সামনে রাখা রয়েছে ক্রিকেট ব্যাট। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘পেড্ডি’র ‘চিকরি চিকরি’ গানটি। সেই গানের তালেই নাচতে শুরু করেছেন তিনি। গানের তালে তিনি যেভাবে সোয়াগ দেখাচ্ছেন, তাতে কেউ বিশ্বাস করবে না যে, তিনি একজন পেশাদার দেহরক্ষী। ভিডিওটিতে তার আত্মবিশ্বাস এবং নাচের স্টেপগুলো একেবারে নিখুঁত ছিল। এই ভিডিওটির সবচেয়ে মজার অংশটি হল, নাচতে নাচতেই কেভিন ক্রিকেট ব্যাট হাতে তুলে মহেন্দ্র সিং ধোনির মতো দুর্দান্ত শট মারেন। ভিডিওটি এখন ভাইরাল হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, কেভিন কোনও সাধারণ দেহরক্ষী নন, তিনি আফ্রিকার একজন পেশাদার এমএমএ ফাইটার। কেভিনের আসল নাম আবদু সোয়ে এবং তিনি গাম্বিয়ার বাসিন্দা

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?