মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের দীর্ঘসময়ে প্রধানমন্ত্রী পদে থাকার নিরিখে জহওরলাল নেহেরুকে ছাপিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা প্রধানমন্ত্রিত্বের নিরিখে তিনি ভেঙে দিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড। ২০১৪ সালের ২৬ মে নরেন্দ্র মোদি প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এখনও পর্যন্ত টানা ৪,৩৯৯ দিন এই পদে অধিষ্ঠিত আছেন। সেই সুবাদেই আজ, বুধবার নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছে সবকটি বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দিল্লিতে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেখানে গিয়েই সকলকে চমকে দিলেন শুভেন্দু অধিকারী। ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী মোদিকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু। নিজের হাতে করেই প্রধানমন্ত্রীকে সেই ঝালমুড়ি বানিয়ে খাওয়াতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

আরও পডুন: অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি আচমকাই হয়ে উঠেছিল হট টপিক। বিজেপির প্রচারের মূল হাতিয়ারই ছিল এই বিশেষ পদ। কারণ ঝাড়গ্রামে দলীয় প্রার্থীদের প্রচারে এসে বিক্রম সাউয়ের কাছে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেই বিক্রম সাউ নামের ওই ঝালমুড়ি বিক্রেতার কাছে গিয়ে টাকা দিয়ে কিনেছিলেন এই বিশেষ পদ। তারপর থেকেই ঝালমুড়িতে লেগেছে রাজনৈতিক রঙ। বাঙালির অন্যতম প্রিয় স্ন্যাক্সের খ্যাতি গোটা দেশেই ছড়িয়ে পড়ে। মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে ভোটপ্রচারে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার আবার পাল্টাও দিয়েছিলেন মোদি। সেই থেকেই বাংলার রাজনীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে ঝালমুড়ি। আর বঙ্গ জয়ের পর ঝালমুড়ি এখন বিজেপির কাছে  সেলিব্রেশনের মূল অস্ত্র হয়ে উঠেছে। তাই এদিন ভারত মণ্ডপমেও ঝালমুড়ির স্টল বসানো হয়েছিল কেন্দ্রীয় বিজেপির তরফে। তাতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্য মুডে দেখা গিয়েছে মোদিকে।

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

এদিনই ভারত মণ্ডপম থেকে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। 

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?