বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

দিন কয়েক ধরেই জল্পনা, ওয়েবসিরিজের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করছেন ক্যাটরিনা কাইফ। অনেকগুলি দিন কেটে গেল বিরতিতে আছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই জল্পনা, ওয়েবসিরিজের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করছেন ক্যাটরিনা কাইফ। অনেকগুলি দিন কেটে গেল বিরতিতে আছেন অভিনেত্রী। মাঝে তাঁর জীবনের অনেককিছু পরিবর্তন হয়েছে। অভিনেতা স্বামী ভিকি কৌশলের সন্তানের মা হয়েছেন তিনি। ফুটফুটে পুত্রের জন্ম দিয়েছেন। স্বামী-ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য উপভোগ্য করছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই স্বামীর জন্মদিন সেলিব্রশনের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে তাঁর ছেলের কয়েকটি ঝলকও দেখা যায়। ছেলেকে নিয়ে খুব কঠোর পন্থা অবলম্বন করেছেন তারকা দম্পতি। বিমানবন্দরে পাপারাজ্জিদের ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেও তাঁর ছবি-ভিডিও তুলতে নিষেধ করেছেন।

যাই হোক, বিরতিতে আছেন তিনি, হল তো অনেকদিন, কিন্তু কবে অভিনয়ে ফিরবেন ক্যাটরিনা? ভক্তরা তাঁকে বড় পর্দায় দেখার জন্যে মরিয়া হয়ে উঠেছেন। শোনা যাচ্ছে, মধুর ভান্ডারকারের ‘চাঁদনি বার’-এর সিক্যুয়েলের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যাটরিনা। যে ছবিটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল এবং ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তব্বু। গত বছর ছবিটির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু তখন ছবির নায়িকা কে হবেন, সেটা নিশ্চিত করেননি তাঁরা।

এখন শোনা যাচ্ছে অজয় ​​বাহল পরিচালিত ‘চাঁদনি বার ২’-তে ক্যাটরিনা অভিনয় করতে পারেন। সঙ্গে তব্বুও থাকতে পারেন। তবে, এ বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই। কিছুদিন আগেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ক্যাটরিনা এখন ওটিটি প্রজেক্টের দিকে নজর দিয়েছেন। কিন্তু এই দাবিগুলি উড়িয়ে দেয় অভিনেত্রীর ঘনিষ্ঠমহল। তাঁরা জানায়, অভিনেত্রী এক্ষুনি ফিরছেন না অভিনয়ে, তিনি সন্তান যত্নেই এখন ব্যস্ত। এই জল্পনার পর আবারও অভিনেত্রীর প্রত্যাবর্তনের খবর সামনে এলো। ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ২০২৪ সালের ‘মেরি ক্রিসমাস’। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এদিকে তব্বু অভিনীত ‘চাঁদনি বার’ চারটি জাতীয় পুরস্কারসহ একাধিক পুরস্কার জিতেছিল সেই সময়। তাই এই ছবির সিক্যুয়েলে ক্যাটরিনাকে দেখার জন্য অপেক্ষায় ভক্তরা।

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক, কি এমন ঘটল?

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR