তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে যখন দিল্লিতে ৯ নং মতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করছেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ। ঠিক তখনই অপরদিকে ২০ নং আকবর রোডে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়েছেন মমতাপন্থী দুই সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। কিন্তু আচমকাই কেন গিয়েছেন তাঁরা? জানা গিয়েছে, অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে একটি চিঠি দিয়েছেন সাগরিকা-কীর্তি। সেই চিঠি তাঁদের হাত দিয়ে পাঠিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে অধ্যক্ষকে অনুরোধ করে অভিষেক লিখেছেন, ‘তৃণমূলকে একটি দল হিসেবে দেখা হোক। কোনও বিদ্রোহী গোষ্ঠী নেই তৃণমূলে। যদি কেউ তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি নিতে আসে, তাঁদের যেন সেই মর্যাদা না দেওয়া হয়। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যেন আমাকে ও আমার সঙ্গে থাকে সাংসদদের ডাকা হয়। তাঁদের সঙ্গে কথা বলা হয়।’

আরও পডুন: পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে বাইরে বেরিয়ে আসার পর তৃণমূলের লোকসভার সাংসদ কীর্তি আজাদ জানান, ‘মহারাষ্ট্রের ক্ষেত্রে শিবসেনা বা এনসিপি দল ভাঙা নিয়ে যে মন্তব্য সুপ্রিম কোর্ট করেছিল সেটা চিঠিতে উল্লেখ করেছেন অভিষেক। আমাদের দলের সাধারণ সম্পাদক বেশ কিছু আর্জি অধ্যক্ষকে করেছেন। সেই সংক্রান্ত চিঠি দিয়ে এলাম। অধ্যক্ষ বলেছেন সবদিক বিবেচনা করে দেখবেন।’

সূত্রের খবর, লোকসভার অধ্যক্ষকে যে চিঠি দেওয়া হয়েছে, সেটি গত ১০ জুনের। সেইদিনই অভিষেক সই করে একটি চিঠি সাগরিকাদের দিয়ে এসেছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু চারদিন আগের সই করা চিঠি এখন কেন দেওয়া হচ্ছে অধ্যক্ষের কাছে? মমতাপন্থী তৃণমূল সূত্রে খবর, এতদিন লোকসভার দলেনতা অভিষেক অপেক্ষা করছিলেন ঠিক কতজন সাংসদ বিদ্রোহ দেখান ও আলাদা গোষ্ঠী করেন সেই বিষয়ের। আজ, রবিবার যখন বিদ্রোহী সাংসদদের সংখ্যাটা ২০-তে পৌঁছেছে তখনই ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটি ভবিষ্যতে রেকর্ড হিসেবেও থাকবে বলে সূত্রের খবর। অপরদিকে আজ, রবিবারই অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের