দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Battleground Ukraine: ইউক্রেন সেনা আত্মসমর্পণ করলেই থামবে যুদ্ধ, সাফ জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনার আগ্রাসী ভূমিকার কাছে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ছে ইউক্রেনীয় সেনাদের যাবতীয় প্রতিরোধ। একের পর এক শহর দখলে নিয়েছে রুশ সেনা। প্রাণ বাঁচাতে দেশের মানুষকে অদৃষ্টের হাতে ছেড়ে দিয়ে আত্মগোপনে চলে গিয়েছেন মার্কিন তাঁবেদার হিসেবে পরিচিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। দেশের নাগরিকদের বাঁচাতে রাশিয়ার কাছে যুদ্ধবিরতি চেয়ে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের শীর্ষ আধিকারিকরা। কিন্তু সেই আর্জিতে সাড়া দেওয়ার কোনও ইঙ্গিতই দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর সহকারীরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই আলোচনায় বসা হবে। তার আগে নয়।’

বৃহস্পতিবার মধ্যরাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনা। চেরনোবিল পরমাণু শক্তি কেন্দ্রের পাশাপাশি একের পর এক শহর দখল করে বীর বিক্রমে দেশপটির রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে রাশিয়ার সেনা জওয়ানরা। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের ত্রিমুখী আক্রমণের মুখে পড়ে কার্যত ইউক্রেনের সেনারা অস্ত্র ছেড়ে জীবন বাঁচাতে পালিয়ে গিয়েছেন। এদিন সকালেই যুদ্ধবিরতি চেয়ে রুশ প্রেসিডেন্টকে ফোন করেছিলেন কোনঠাসা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। কিন্তু সেই ফোন ধরেননি পুতিন।

পরে পরিস্থিতি সামলাতে আসরে নামেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। রুশ প্রেসিডেন্টকে যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন তিনি। পরে পুতিনকে ফোন করেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। তিনিও একই অনুরোধ জানান। ইউক্রেনের পক্ষ থেকেও মস্কোয় যুদ্ধবিরতি আর্জি জানিয়ে বার্তা পাঠানো হয়।

সেই বার্তার পরিপ্রেক্ষিতে রুশ বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে আমাদের আপত্তি নেই। কিন্তু ইউক্রেনীয় সেনাদের অস্ত্রসংবরণ করতে হবে। অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করলেই আলোচনায় বসা হবে। তার আগে নয়।’ কূটনীতিবিদদের মতে, একদা যুদ্ধবাজ ও দখলদার হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কাই করছে না মস্কো, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ