অপহরণ করে ধর্ষণ! মৃত্যু ৩ বছরের শিশুর, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ৫ টাকার একটি বিস্কুটের প্যাকেটের প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে বাড়ির কাছ থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

জানা গিয়েছে, শিশুটি আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা একটি ঝোপের মধ্যে শিশুটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। অভিযোগ, শিশুটির উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চারজনের মধ্যে এক ১৯ বছর বয়সি যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন অভিযুক্তের খোঁজে একাধিক পুলিশ দল তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুনঃ যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তদন্তকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। শিশুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত মাসেই তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার সুলুর এলাকায় নিখোঁজ এক ১০ বছরের কিশোরীর দেহ উদ্ধার হয় একটি পুকুরের ধারে। ওই ঘটনায় অপহরণ ও খুনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। 

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা