অনুষ্কা নয়, লন্ডনের পার্কে ছেলেকে পিঠে নিয়ে ঘুরছেন বিরাট, ভাইরাল বাবা-ছেলের মিষ্টি ছবি

লন্ডনের পার্কে ছেলে আকায়কে পিঠে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি। এ যেন ক্রিকেটের বাইরে অন্য জীবন। ভাইরাল বাবা-ছেলের মিষ্টি মুহূর্তের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনের পার্কে ছেলে আকায়কে পিঠে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিরাট কোহলি। এ যেন ক্রিকেটের বাইরে অন্য জীবন। ভাইরাল বাবা-ছেলের মিষ্টি মুহূর্তের ছবি। বোঝাই যাচ্ছে, বিদেশের মাটিতে স্ত্রী-সন্তানদের সুন্দর সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটার। বিরাটের ফ্যান ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছবিগুলো পোস্ট করা হয়েছে। যেখানে তাঁর স্ত্রী অনুষ্কাকেও দেখা গিয়েছে। তবে মেয়ে ভামিকাকে দেখা যায়নি। যদিও বিরুষ্কা জুটির সন্তানদের মুখ দেখা যায়নি। কিন্তু আকায়কে পিঠে চাপিয়ে বিরাটের মিষ্টি মুহূর্তের ছবি সকলের নজর কেড়েছে। ভক্তরা ছবিগুলো দেখে বলে উঠেছেন, ‘আহা’। ছেলের ছোটবেলার সমস্ত মুহূর্তকে এইভাবেই উদযাপন করছেন তারকা দম্পতি।

বর্তমানে বিরাট-অনুষ্কা লন্ডনে রয়েছেন। কোলাহলের আড়ালে রেখে বিদেশের মাটিতেই সন্তানদের মানুষ করছেন। যেখানে তাঁরা আরামে সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মিডিয়ার ভয় নেই, পাপারাজ্জিদের ক্যামেরার ভয় নেই। সম্প্রতি বিরাট-অনুষ্কার ছুটি কাটানোর ভাইরাল ছবিগুলিতে দেখা যাচ্ছে, সবুজ শ্যামল পটভূমিতে কালো শার্ট ও হালকা রঙের ট্রাউজার পরা বিরাট, ছেলেকে কোলে জড়িয়ে ধরে লনের ওপর দিয়ে শান্তভাবে হেঁটে বেড়াচ্ছেন। অন্য একটি ছবিতে, বিরাটকে তাঁর ছেলেকে পিঠে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে। দুটি ছবিতেই আকায়ের মুখ ঢাকা রয়েছে। অন্য একটি ছবিতে, বিরাট ও অনুষ্কাকে পার্কে বন্ধুদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উপভোগ করতে করতে কথোপকথনে মগ্ন তাঁরা। তাঁদের পেছন থেকে ছবি ভাইরাল হয়েছে। আসন্ন সিরিজের জন্য সুস্থ হয়ে ওঠার পাশাপাশি পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। একজন লিখেছেন, ‘চিকু ছোটা চিকুর সঙ্গে ঘুরছে।’ আর একটি মন্তব্যে লেখা আছে, ‘পারিবারিক মানুষ।’

 

২০১৩ সালে অনুষ্কা-বিরাটের একটি বিজ্ঞাপনের সেটে প্রথম দেখা হয়। প্রায় চার বছর প্রেমের পর, এই জুটি ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান, কন্যা ভামিকার জন্ম হয়। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি, তারা পুত্র আকায়ের বাবা-মা হন। তারা তাদের ব্যক্তিগত জীবন লাইমলাইটে আনেন না। ৬ বছর হয়ে গেলেও কন্যার মুখ এখনও দেখাননি তাঁরা। অন্যদিকে শোবিজ জগত থেকে অনেকদিন ধরেই দূরে রয়েছেন অনুষ্কা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’, যা ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরপর তাঁকে ঝুলক গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেসে’ দেখা যাবে। কিন্তু এখনও ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া