দেখে নিন, মার্চ মাসে কতদিন ব্যাঙ্কের দরজায় ঝোলানো থাকবে তালা

বেশিরভাগ মানুষের জীবনেই ব্যাঙ্কের গুরুত্ব দিনে-দিনে বেড়েই চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর একদিন পরই শুরু হয়ে যাবে নতুন মাস। ব্যাঙ্কের দরজায় উপচে পড়বে ভিড়। বেশিরভাগ মানুষের জীবনেই ব্যাঙ্কের গুরুত্ব দিনে-দিনে বেড়েই চলেছে। বর্তমানে ডিজিটাল এবং ক্যাশলেস লেন-দেনের পরিমাণ বৃদ্ধি পেলেও অন্যান্য বিভিন্ন কারণের জন্য গ্রাহকরা ব্যাঙ্কের উপর ভীষণভাবে নির্ভরশীল।

তাই কর্ম ব্যস্ততার মাঝে গ্রাহকদের যেন ব্যাঙ্কের দরজায় তালা দেখে ফিরে না যেতে হয় সেই জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া মাস শুরু হওয়ার আগেই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সেই অনুযায়ী মার্চ মাসের ব্যাঙ্ক বন্ধের তালিকা ঘোষণা করা হল। আগামী মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। অর্থাৎ ওই সমস্ত দিনগুলিতে ব্যাঙ্কে গেলে গেটে তালা দেখতে পাবেন গ্রাহকরা।

অন্যদিকে, দু’দিন ধর্মঘট হলে ১৩ দিনের জায়গায় ব্যাঙ্ক বন্ধের দিনটা ১৫-তে গিয়েও পৌঁছতে পারে। তবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের ছুটির পরিমান খুবই কম।  একনজরে দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন-কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে-

১। পয়লা মার্চ- শিবরাত্রি এবং শব-ই-মিরাজ। এদিন পশ্চিমবঙ্গ, বিহার ও দিল্লি-সহ বেশ কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২। ৩ মার্চ- লোসার উৎসব উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩। ৪ মার্চ- চাপটা কূট উপলক্ষে আইজলে ব্যাঙ্ক বন্ধ।

৪। ৬ মার্চ- রবিবার, এদিন গোটা দেশজুড়েই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫। ১২ মার্চ- মাসের দ্বিতীয় শনিবার। দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ।

৬। ১৩ মার্চ- মাসের দ্বিতীয় রবিবার হওয়ার দরুন দেশের সর্বত্রই ব্যাঙ্ক বন্ধ।

৭। ১৭ মার্চ- হোলিকা দহন। এদিন দেরাদুন, কানপুর, লখনউ-সহ একাধিক এলাকায় ব্যাঙ্কের দরজায় ঝুলবে তালা।

৮। ১৮ মার্চ- দোলযাত্রা উপলক্ষে বাংলাজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

৯। ১৯ মার্চ- হোলি উপলক্ষে বিহার-সহ দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১০। ২১ মার্চ- নওরোজ উপলক্ষে দেশের একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১১। ২২ মার্চ- এদিন হল বিহার দিবস। তাই এই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙ্কের দরজা গ্রাহকদের জন্য বন্ধ থাকবে। 

১২। ২৩ মার্চ- সুখদেব, ভগৎ সিং এবং রাজগুরুর মৃত্যুদণ্ড দিবস। এই কারণে হরিয়ানার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৩। ২৬ মার্চ-  মাসের চতুর্থ শনিবার হওয়ার জন্য ব্যাঙ্ক বন্ধ।

১৪। ২৭ মার্চ- রবিবার, গোটা দেশজুড়েই ব্যাঙ্ক বন্ধ।

১৫। ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছেন একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন। 

  

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের