‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় এবার যাবতীয় তথ্য অর্থাৎ সিসিটিভি ফুটেজ, ভিভি প্যাট, ইভিএম, সংরক্ষণ করে রাখার নিদের্শ দিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।  আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মোছা যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

 সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা প্রক্রিয়া চলেছিল। সেই স্কুলের ভেতরের এবং বাইরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সম্পূর্ণ সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গেই ভবানীপুরের গণনা মামলায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুব্রত গুপ্ত এবং সুনীল আগরওয়ালকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখা ভাল, এটাই প্রথম নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন। সেই হার নিয়েও পরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। 

আরও পড়ুন: মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকেই ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী।  ফলাফল ঘোষণার সময় কারচুপি হয়েছে বলে অভিযোগ করে আদালতের দারস্থ হয়েছিলেন মমতা। সশরীরে আদালতে উপস্থিত হয়ে গত ১৬ জুন হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। সেই সময় তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ছিলেন দোলা সেন, কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়রা। এদিন আদালতে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গণনার দিনের কথা উল্লেখ করে বলেন, “গণনার দিন ১২ রাউন্ড পর্যন্ত ঠিক চলছিল। মমতা এগিয়ে ছিলেন। এরপর সব বদলে যায়। তৃণমূলের এজেন্টদের মারধর করা হয়, বের করে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী সেই কাজে বিজেপির এজেন্টদের সাহায্য কাজ করে। ১৩ রাউন্ড থেকে অস্বাভাবিকভাবে সব বদলে যায়। সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড আছে।” 

 

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের