নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার প্রহর গোনা শুরু। আজ সোমবার (২৯ জুন) ভারতীয় সময় রাত সাড়ে দশটায় হিউস্টনে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। ইতিমধ্যেই শেষ ষোলোর ছাড়পত্র পাওয়ার ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরুর একাদশে থাকছেন না নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তাই অনেকেরই প্রত্যাশা ছিল জাপানের বিপক্ষে শুরু থেকেই মাঠে দেখে যাবে ব্রাজিলের তারকা ফুটবলারকে। তবে সেটা আর হচ্ছে না। দলের তারকা খেলোয়াড়কে ছাড়াই বাকিদের পরখ করে নিতে চাইছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলেত্তি।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি ব্রাজিল ও জাপান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় এবং শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। অন্যদিকে, মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সেলেসাওরা। তবে পরের দুই ম্যাচেই হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপের আগে ব্রাজিল খানিকটা হলেও অস্বস্তিতে ফেলেছে পরিসংখ্যান। গত বছর প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। লেফট-ব্যাক পাওলো হেনরিক এবং মার্তিনেল্লির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সামুরাই ব্লুরা। তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদার গোলে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় পেয়েছিল জাপান। গত বছরের সেই ম্যাচের শুরুর একাদশের মাত্র চারজন খেলোয়াড় আজকের মূল দলে জায়গা ধরে রাখতে পেরেছেন। তারা হলেন-কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা এবং ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিলের একাদশ:

অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ম্যাগালেস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথাউস কুনহা।

জাপানের একাদশ:

জিওন সুজুকি; তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো; রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা; জুনিয়া ইতো, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।

 

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের