পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিলেন হাফিজ সইদ, চার্জশিটে দাবি এনআইএ-র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলায় বড় পদক্ষেপ এনআইএ-র। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের। আজ, সোমবার চার্জশিটে দাবি করা হয়েছে, পহেলগাঁও-তে জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন হাফিজ সইদ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-র বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। এনআইএ-র অভিযোগ, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করেছেন লস্কর প্রধান। ২৬/১১- মুম্বই হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে হাফিজ সইদের নাম আগের থেকেই রয়েছে এনআইএ-র তালিকায়। তাঁকে জঙ্গি ঘোষণা করে আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করছে ভারত। লস্কর প্রধানকে ভারতের হাতে তুলে দিতে বারবার পাকিস্তানের উপরেও চাপ দিয়েছে নয়াদিল্লি। কিন্তু পাকিস্তান তাতে কর্ণপাত করেনি। এবার পহেলগাঁও হামলাতেও অভিযুক্ত হিসেবে হাফিজ সইদকে চিহ্নিত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পডুন: অনুদান চুরি কাণ্ডে বিপাকে চম্পত রায়, ইস্তফা গ্রহণ করল রাম মন্দির অছি পরিষদ

১,৫৯৭ পৃষ্ঠার মূল চার্জশিটে আগেই পহেলগাঁও হামলার যাবতীয় তথ্য দিয়েছিল এনআইএ। তার সঙ্গে এদিন অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। তাতে পাকিস্তানের ষড়যন্ত্র, হাফিজ সইদের ভূমিকা এবং পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক ও সরেজমিন তদন্তের বিস্তারিত তথ্য প্রমাণ সহ তুলে দেওয়া হয়েছে। গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার পরই ওই হামলার দায় স্বীকার করেছিল লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। কিন্তু পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে তারা। ওই জঙ্গি সংগঠনের তরফে দাবি করা হয়, পহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনও যোগ ছিল না। যদিও এনআইএ- তদন্তে নেমেই জানতে পারে লস্করের মদতেই পহেলগাঁওতে নৃশংস ঘটনা ঘটায় জঙ্গিরা। আর গোটা অপারেশনের পিছনে হাত ছিল হাফিজ সইদের। সেই তথ্যপ্রমাণ হাতে পেতেই এদিন লস্কর প্রধানের বিরুদ্ধে চার্জশিট নিম্ন আদালতে জমা দিয়েছে এনআইএ।

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ট্যালেন্ট ব্ল্যাক হোল! আমেরিকা ছেড়ে চিনের বিশ্ববিদ্যালয়ে যোগ নোবেলজয়ী বিজ্ঞানী ইয়াঘির

‘মুখ্যমন্ত্রী’র ছেলে তকমা মুছতে ২৩ বছর সময় লেগে গেল’, কেন এমন কথা বললেন রীতেশ?

কনেকে ছেড়ে বন্ধুর গলায় মালা পরাল বর, তার পর যা ঘটল শুনলে …

বিশ্বকাপে ভরাডুবির জেরে পদত্যাগের মিছিল, এবার সামিল মেক্সিকো ও ঘানার কোচ

ঋত শিবিরে সামিল ডোমজুড়ের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা

অনুদান চুরি কাণ্ডে বিপাকে চম্পত রায়, ইস্তফা গ্রহণ করল রাম মন্দির অছি পরিষদ

ওটিটি থেকে সরতেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ‘সতলুজ’-এর ক্লিপ, পাইরেসি নিয়ে সরব ZEE5

পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিলেন হাফিজ সইদ, চার্জশিটে দাবি এনআইএ-র

শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের মধ্যে তুমুল সংঘর্ষে ৪ কারারক্ষী-সহ নিহত ২৫

তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

‘খামেনির মতোই পরিণতি হবে’, ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইজরায়েলের রক্ষা মন্ত্রীর

বারুইপুর তদন্তে নয়া মোড়, পুকুর থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ

হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কল্যাণীতে