ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ভিন জাতে বিয়ে করার জন্য নববধূকেই অপহরণ করে নিল বাপের বাড়ির সদস্যরা! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার পাপান্নাপেট গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাপান্নাপেট গ্রামের এল্লাপুরের বাসিন্দা প্রণয়। গত ৬ জুলাই সলবতপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। তাঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক, একই ধর্মের। কিন্তু ভিন্ন জাতের। অভিযোগ, সেই কারণে বিয়ের দুদিনের মাথাতে ওই তরুণীকে প্রণয়ের বাড়ি থেকে অপহরণ করে তাঁরই পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পডুন: ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

ভিন জাতে বিয়ে নিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে খুন, অপহরণ, মারধরের ঘটনা ঘটেই থাকে। কিন্তু তেলেঙ্গানাতে বিয়েতে জাতপাত সংক্রান্ত বিষয়ের খবর প্রথম সামনে এল। পুলিশ সূত্রে খবর, প্রণয় ও তাঁর স্ত্রীয়ের বিয়ে নিয়ে প্রথম থেকেই কনের পরিবারের আপত্তি ছিল। কিছুতেই বিয়েতে হতে দিচ্ছিল না। বিয়েতে বারবার বাঁধা দিচ্ছিল তাঁরা। সেই ঘটনায় কনের পরিবারের বিরুদ্ধে প্রথম থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রণয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, পুলিশ দুই পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠিয়েছিল। দুই পরিবারের সদস্যদের বুঝিয়ে বিষয়টি প্রথমে মিটমাট করে দেওয়া হয়। তারপর পুলিশের তরফে প্রণয় ও তাঁর স্ত্রীকে একসঙ্গে থাকার পরামর্শও দেওয়া হয়েছিল।

পুলিশের আশ্বাস পেয়ে প্রণয় বিয়ে করে ওই তরুণীকে। অভিযোগ, বিয়ের দুদিন বাদেই ওই তরুণীর পরিবারের সদস্যরা চারটি গাড়ি করে লোকজন নিয়ে আসে প্রণয়ের বাড়িতে। সেই সময়ের প্রণয়ের বাসভবনে জোর করে প্রবেশ করে ওই তরুণীর পরিবারের সদস্য শ্যামলা। প্রণয়ের বাড়ির সদস্যদের কাছ থেকে কার্যত নিজের বাড়ির মেয়েকে ছিনিয়ে নিয়ে চলে যায় সে। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়। এইভাবে নববধূকে বাড়ি থেকেই তাঁর বাপের বাড়ির লোকেরা তুলে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রণয়ের পরিবারের সদস্যরা। গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তাঁরা। তদন্ত শুরু হয়েছে। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের