চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ২০২৪। আর সেই লক্ষ্যমাত্রা নিয়েই আগামী বৃহস্পতিবার মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতে সপা নেতা অখিলেশের হয়ে প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী। লখনৌতে প্রচারে গিয়েই মমতা জানিয়েছিলেন আগামী ৩ মার্চ তিনি যাবেন বারাণসীতে। সেইমতোই বুধবার বিকেলের বিমানে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল শিবরাত্রীর পরেই উত্তরপ্রদেশ সফরে যাবেন মমতা। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় বারাণসী পৌঁছে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই দেখা করবেন সপা নেতা অখিলেশের সঙ্গে।

উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটের আগে প্রচারে গিয়েছিলেন মমতা। লখনৌতে অখিলেশের সঙ্গেই মিলে সাংবাদিক সম্মেলন ও প্রচার করেছেন মমতা। এবার সেই একই পথে হেঁটে বারাণসীতে প্রচার করবেন মমতা। একুশের নির্বাচনে বিপুল জনাদেশ পাওয়ার পর তৃণমূলের তরফে টার্গেট করা হয় মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীকে। যা স্বাগত জানায় বিজেপি। এবার সেই কেন্দ্রেই উত্তরপ্রদেশের শেষ দফার ভোটের প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে। মমতার বারাণসী সফরের দিনই জৌনপুর ও চাদুয়ালিতে জনসভা করবেন মোদি।

ওইদিন অখিলেশ যাদব বারাণসী কেন্দ্র ছাড়াও আরও দুই কেন্দ্রে প্রচার করবেন। কিন্তু মমতা প্রচার সারবেন মোদির ভূমেই। ২০২৪, তৃণমূল নেত্রীর লক্ষ্য দিল্লি, আগেই তিনি শ্লোগান দিয়েছেন, ‘এক পায়ে বাংলা ও দু’পায়ে দিল্লি’। তাই একাধিক রাজ্যে ভোটপ্রচারের পর উত্তরপ্রদেশে তাঁর ‘মিত্র’ অখিলেশের জন্য প্রচারে যাচ্ছেন মমতা। বৃহস্পতিবার বিকেলের বিমানেই ফেরার কথা তৃণমূল নেত্রীর।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ