দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শান্তিপূর্ণ আন্দোলনে অহেতুক লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো, জলকামানের ব্যবহার করেছে পুলিশ। এমনটাই অভিযোগ ককরোচ জনতা পার্টির। গত সোমবার তাঁদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজপথ। ‘আরশোলা’-দের থামাতে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। তাতে রক্তাক্ত হয়েছেন বহু আন্দোলনকারী। বিষয়টি নিয়ে সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে যান ককরোচ পার্টির আইনজীবীরা। দিল্লি পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আর্জিও জানান তাঁরা। যদিও সেই জরুরি শুনানির আর্জি নাকচ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, ‘আমাদের ও নিজেদের সময় নষ্ট করবেন না। আমাদের ভিডিও দেখার মতো সময় নেই।’

পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করেছে। তাতে জখম হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া ও ককরোচ পার্টির সদস্যরা। ককরোচ-দের অভিযোগ দিল্লি পুলিশের ছদ্মবেশে রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন। তাঁরাই মারধর করেছেন, বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে। এই আর্জি জানিয়ে গতকাল, মঙ্গলবার দিল্লি হাইকোর্টে গিয়েছিল ককরোচ জনতা পার্টি। যদিও তাঁদের আর্জি শোনা হয়নি। মামলাই গ্রহণ করতে আগ্রহ দেখায়নি দিল্লি হাইকোর্ট। তারপরেই আজ, বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ককরোচ জনতা পার্টির আইনজীবীরা। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে তাঁদের আর্জি ছিল, পড়ুুুয়া ও ককরোচ পার্টির সদস্যরা নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে লড়ছে। সিস্টেমে পরিবর্তনের জন্য লড়াই করছি, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের একটি বেঞ্চের নেতৃত্বে স্বাধীনভাবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আর্জিও জানান ককরোচের আইনজীবীরা। এমনকি লাঠিচার্জে অভিযুক্ত দিল্লি পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত ও এফআইআর দায়ের করতেও আর্জি জানান আন্দোলনকারীদের আইনজীবীরা।

আরও পডুন: যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

যদিও তাঁদের আর্জি শোনেনি শীর্ষ আদালত। ককরোচদের দায়ের করা মামলা গ্রহণ করতেও চায়নি প্রধান বিচারপতির বেঞ্চ। ককরোচ জনতা পার্টির সৃষ্টি হওয়ার পিছনে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য। তিনি এক মামলার শুনানিতে বলেছিলেন, বর্তমানের জেন জি-রা আরশোলাদের মতো। তারপরেই দেশজুড়ে জেন জি-রা প্রতিবাদ জানান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তাঁরা। তারপরেই অভিজিৎ দীপক তৈরি করেন ককরোচ জনতা পার্টি।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ