ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার পরিকল্পনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অন্তত তাঁর বর্তমান পদক্ষেপকে কেন্দ্র করে তেমনটাই মনে হচ্ছে। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্র, যুদ্ধজাহাজ রওনা দিয়েছে ইরানের উদ্দেশে। মধ্যপ্রাচ্যের একাধিক ঘাঁটিতে নিজের সেনার উপস্থিতি বৃদ্ধি করছে আমেরিকা। এমনকি ওয়াশিংটন থেকে রওনা দিয়েছে বি২-বোমারু বিমান। সূত্রের খবর, ট্রাম্প, তেহরানের উপর ভয়াবহ হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। আগামী দু-একদিনের মধ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পাবে মধ্যপ্রাচ্যে।

আরও পডুন: ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’, বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের

সম্প্রতি ইরানকে বারবার ক্ষেপনাস্ত্র হামলার মুখে পড়তে হচ্ছে। এখন নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করার মাধ্যমে আমেরিকা কেবল ইরান নয়, বরং হুথি বিদ্রোহীদের উপরও আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে, বলে সূত্রের খবর। গতকাল, বুধবারই ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইরানে বা হুথিরা হরমুজ প্রণালির উপর হামলা বন্ধ না করলে তার ফল ভুগতে হবে। ইরানের বিদ্যুৎকেন্দ্র, জলাধার ও সেতু ভেঙে গুঁড়িয়ে দেবে মার্কিন সেনা। সেই পদক্ষেপই বোধহয় নিচ্ছে আমেরিকা। কারণ, জার্মানির ল্যান্ডস্টুলে ১৫০ জনেরও বেশি যুদ্ধ-চিকিৎসক (কমব্যাট মেডিক) মোতায়েন করছে আমেরিকা। যা সবচেয়ে উদ্বেগজনক লক্ষণ। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে চিকিৎসা সহায়তা জোরদার করার এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইরানের ভয়াব হামলা হবে।

উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের আশেপাশে মার্কিন নৌসেনার উপস্থিতি তিনগুণ হওয়া। সূত্রের খবর, বর্তমানে মধ্যপ্রাচ্যে ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। যার মধ্যে দুটি ‘ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ অন্তর্ভুক্ত করা হয়েছে। লোহিত সাগর ও পারস্য উপসাগরে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং আক্রমণ পরিচালনা, উভয় কাজের জন্য এমন বিশাল নৌ-বাহিনী যথেষ্ট।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?