অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরে সৃষ্টি নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেটি অবস্থান করছে কাকদ্বীপ ও হলদিয়ার মাঝে। এই জায়গা দিয়েই স্থলভাগে খুব ধীরে ধীরে প্রবেশ করছে অতি গভীর নিম্নচাপটি। যার ফলে চিন্তা বাড়ল শহরবাসীর। আজ, সোমবার সকাল পর্যন্ত জানা যাচ্ছিল নিম্নচাপটি কলকাতা থেকে দূরে কাঁথি ও পারাদ্বীপের মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করে উত্তর ওড়িশার সংলগ্ন ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। কিন্তু এদিন দুপুরে সেই অবস্থান বদল করে হলদিয়া ও কাকদ্বীপের মাঝ দিয়ে স্থলভাগে ঢুকছে অতি গভীর নিম্নচাপটি। এরপর এটি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম অতিক্রম করে পৌঁছে যাবে ঝাড়খণ্ডে। যার ফলে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পডুন: ৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

হাওয়া অফিসের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, আজ, সোমবার সন্ধ্যার পর থেকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়াতে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ এই দুই জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামিকাল মঙ্গলবার ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত পশ্চিমের জেলাগুলিতে আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও এই নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ, সোমবার রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল