মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসে ৭ হাজার টাকা পর্যন্ত ভাতা, সঙ্গে কমিশনের বাড়তি আয়! শুধু মাধ্যমিক পাশ হলেই এলআইসি-র এই বিশেষ স্কিমে আবেদন করতে পারবেন মহিলারা। জেনে নিন কারা যোগ্য এবং কীভাবে আবেদন করবেন।

মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে লাইফ ইনশিয়োরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)। সংস্থার ‘বিমা সখী’ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক ভাতা এবং কমিশনের ভিত্তিতে আয়ের সুযোগ পাচ্ছেন দেশের হাজার হাজার মহিলা। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে এবং অন্তত মাধ্যমিক (দশম শ্রেণি) পাশ থাকতে হবে। যোগ্য মহিলারা এলআইসি-র বিমা এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

প্রকল্পের অন্যতম আকর্ষণ হল, শুধুমাত্র কমিশনের ওপর নির্ভর করতে হয় না। এলআইসি প্রথম তিন বছর নির্দিষ্ট মাসিক ভাতাও দেয়। প্রথম বছরে প্রতি মাসে ৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৬ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। পাশাপাশি, বিক্রি হওয়া বিমা পলিসির উপর কমিশনও পাওয়া যায়। নির্ধারিত লক্ষ্যমাত্রার বেশি পলিসি বিক্রি করতে পারলে অতিরিক্ত কমিশনের সুবিধাও রয়েছে। বিমা সখী প্রকল্পে অংশগ্রহণকারীদের এলআইসি-র পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তারা পূর্ণাঙ্গ বিমা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, প্রথম বছরে করা বিমা পলিসির অন্তত ৬৫ শতাংশ সক্রিয় থাকতে হবে। গ্রামীণ এলাকার মহিলাদের এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও এলআইসি-র বর্তমান কর্মী বা এজেন্টদের নিকট আত্মীয়রা আবেদন করতে পারবেন না।

কীভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াও বেশ সহজ। আগ্রহী প্রার্থীরা এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ এবং শিক্ষাগত যোগ্যতার নথি আপলোড করতে হবে। সমস্ত তথ্য যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ও পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির