‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার ঝাড়গ্রাম সফরে এসে পঞ্চায়েতের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম পৌঁছতেই বিজেপির জেলা নেতা-কর্মীরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাত, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ-সহ দলের অন্যান্য নেতারা। 

এরপর মন্ত্রী সরাসরি ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসনের উদ্যোগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অডিটোরিয়ামে আয়োজিত হয় ‘বিকশিত ভারত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের পঞ্চ সম্মেলন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, বিধায়ক লক্ষীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, বিডিও এবং পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, পঞ্চায়েতের কাজে কোনও ধরনের অনিয়ম বা আর্থিক গরমিল বরদাস্ত করা হবে না। যেসব পঞ্চায়েতের কাজ নিয়ে সন্দেহ রয়েছে, সেখানে বিশেষ নিরীক্ষা চালানো হচ্ছে বলেও তিনি জানান। তাঁর কথায়, ‘যেসব পঞ্চায়েতে কাজের পরিমাণ বা ব্যয় নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে বিশেষ নিরীক্ষা হবে। মোট পঞ্চায়েতের প্রায় ১০ শতাংশে এই নিরীক্ষা চালানো হবে। কোথাও অনিয়ম ধরা পড়লে তার জবাবদিহি করতেই হবে’। পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান মেয়াদের এখনও দু’বছর বাকি রয়েছে। এই সময় মানুষের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, মানুষের আস্থা অর্জন করতে পারলেই আগামী নির্বাচনেও জনগণ তাঁদের সমর্থন করবে। একই সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশেও তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনঃ ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, পাকা বাড়ি, পরিকাঠামো এবং গ্রামীণ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর জোর দেন তিনি। ঝাড়গ্রামকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জেলা উল্লেখ করে উন্নয়নের গতি আরও বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েতের কাজ, উন্নয়ন প্রকল্প এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে স্বচ্ছ প্রশাসন, জবাবদিহি এবং উন্নয়নমূলক কাজের উপর বিশেষ গুরুত্বের বার্তা স্পষ্টভাবে উঠে আসে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির