‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট বক্তা হিসেবে পরিচিতি। বিরোধী দলকে যেমন নিশানা করেন তেমনই নিজের দলের ভুল হলেও ছেড়ে কথা বলেন না। তৃণমূলকে নিশানা করে যেমন বোমা ফাটান তেমনই নিজের দলের মধ্যে থাকা ফাঁক গুলোও তুলে ধরেন। বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের জয় নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। সেই প্রসঙ্গেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।   

প্রথম বার ভোটে দাঁড়িয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতির নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন ছিনিয়ে নিয়ে চমক দিয়েছেন ভোটকুশলী। এই ফলাফল নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘রিগিং হলে উপনির্বাচনে শাসক দল জেতে। অবাধ নির্বাচন হলে মানুষ যাকে ভোট দেয় সে জেতে। হেরে গেলে ইভিএম কারচুপি। জিতে গেলে মানুষের রায় অস্বীকার করেন কেন সবাই?’ 

আরও পড়ুন: কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

তবে শুধু পিকে-কে নিয়ে নয় একাধিক ইস্যু নিয়ে  মুখ খুলেছেন দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী উমেশ রাইকে হুমকি প্রসঙ্গেও করেছেন মন্তব্য। সন্ত্রাসবাদ নিয়ে বলেছেন, ‘মোদি ক্ষমতায় আসার পর থেকে জঙ্গি দমন শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে জঙ্গি ঘাঁটি নিকেশ শুরু হয়েছে। ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ। সেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছে। এখন আশ্রয় সরে গেছে বলে শেষ কামড় দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি নিউটাউনে থাকি। এখানে শাপুরজি আবাসনে বিভিন্ন সময়ে জঙ্গিরা ঘাঁটি গেড়ে ছিল। শুধু নেতা নয়। সাধারণ মানুষের জীবন মূল্যবান। তাদেরও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ছাতা সরে যাওয়ায় ওরা মরিয়া হয়ে উঠেছে।’  

 

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

৫ দিনে ভারতীয় বক্সঅফিসে ‘স্পাইডার-ম্যান’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা