ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক নাবালিকাকে অপহরণ করে দু’দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাত্রা জেলায়। অভিযুক্তের নাম মহম্মদ এমরোজ (৩২)। অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। গণপিটুনিতে মৃত্যু হয় অভিযুক্তের। ঘটনায় ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে এক স্কুলপড়ুয়া নাবালিকাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় এমরোজ। অভিযোগ, সেখানে দু’দিন ধরে তাকে আটকে রাখা হয়। ওই সময়ে তার উপর ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি নাবালিকার। পরিবারের সদস্যেরা দু’দিন ধরে মেয়েটির খোঁজ চালাচ্ছিলেন। মঙ্গলবার ভোরে সে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা জানায়। খবর ছড়াতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, ক্ষুব্ধ জনতা এমরোজের বাড়িতে চড়াও হয়ে তাঁকে টেনে বের করে বেধড়ক মারধর করে।

আরও পড়ুনঃ ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর জখম অবস্থায় এমরোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলায় আহত হন তাঁর বাবা সুলতান মিয়াঁও। নাবালিকাকে নিরাপত্তায় রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা-সহ আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকার অভিযোগের তদন্ত চলছে। একই সঙ্গে গণপিটুনিতে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

ফের নাশকতার ছক! নর্দমা থেকে উদ্ধার বিশাল অস্ত্রভাণ্ডার, কাঁচরাপাড়ায় গ্রেফতার সন্ত্রাসী নানু

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে