মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। তুমুল উত্তেজনা উত্তর ২৪ পরগনার হালিশহরে। মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ। সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ‘চোর চোর ও ডাকাতরানি’ স্লোগান দিতে দেখা গেল বিক্ষুব্ধ জনতাকে। আজ, রবিবার দুপুরে এমনই ঘটনার সাক্ষী থাকল হালিশহর। ভর দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ল।

পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তৃণমূলকর্মী বিরজু কেওটের। তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনার হালিশহরে। মৃতের পরিবারের অভিযোগ, থানার লকআপে মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই বিষয়টি স্পষ্ট হবে। বিরজু কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী। একাধিক অভিযোগের ভিত্তিতে হালিশহর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল বলে জানা গিয়েছে। তিনি তৃণমূলকর্মী ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, লকআপে পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে তার। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে। আজ, রবিবার মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান মমতা। অভিযোগ, তখনই রাস্তায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।

আরও পডুন: শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, যিনি মারা গিয়েছেন, তাঁর পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে বাংলাকে শেষ করে দিয়েছেন। এখন তিনি শান্ত বীজপুরকে অশান্ত করতে এসেছেন তিনি। এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূলনেত্রী জানিয়েছেন, ‘ওরা ভয় পাচ্ছে, যদি মুখোশ খুলে যায়। আমি বাইরে বেরোবই, এটা আমার জন্মগত অধিকার। আমায় কেউ আটকে রাখতে পারবেন না। ওরা এমন হামলা চালিয়েছে মরেই যেতাম।’

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ