হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধি: মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহর থানার লকআপে নিহত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও সরকারি চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে হালিশহর থানার আইসিকে ক্লোজ ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ডের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার উত্তর ২৪ পরগনার হালিশহরে নিহত তৃণমূল কর্মী বিরজু কেওট-এর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘একটা লিখিত চিঠি আমাকে মৃতের স্ত্রী দিয়েছেন। মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেননি। তাই কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন গতকাল, রবিবার। দেখা করেননি উনি। নিহতের দাদা শুধু বলেছিলেন বিচার চাই। বিচার দিতে পারবে রাজ্য প্রশাসন। এটাই বড় পাওনা। বাংলার রাজনীতিতে পুলিশের গুলি চালানো, রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, বন্দুকবাজি এবং পুলিশের কিংবা রাজনৈতিক হেফাজতে খুন করা হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে উদাহরণ দেখাতে পারবেন না রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ভিন্ন মত পোষণ করা কারও বাড়িতে এসেছে কোনও মুখ্যমন্ত্রী। এর উদাহরণ পাবেন না। যা এখন দেখতে পাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উপর ভরসা রেখেছে পরিবারের সদস্যরা, এটাই বড় ব্যাপার। নিহতের স্ত্রী আমাকে বলেছে, আপনাকে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দু’টি বাচ্চা রয়েছে। আমার ভবিষ্যৎ ও বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে হবে। তৃতীয়টা বলেননি। এটা আমরা বলেছি। পুলিশের লকআপে মারা গিয়েছেন, তা দিনের আলোর মতো পরিষ্কার। কতটা অত্যাচারে মারা গিয়েছেন, তা আমি বলতে পারব না। যতক্ষণ না রিপোর্ট পাচ্ছি।’

আরও পডুন: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

নিহত তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘নিহতের স্ত্রীকে মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি দেওয়া হচ্ছে। ১২ মাস ১৫ হাজার করে বেতন পাবেন। ১ বছর পর গ্রুপ ডি স্টাফ হবেন। পরীক্ষা ছাড়া তো আমি চাকরি দিতে পারি না। তাই এই চাকরি দিলাম। উনি রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে শিশুদের পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। তদন্ত হবে ঘটনার। উত্তর ২৪ পরগনার জেলাশাসক তদন্ত করবেন। পুরো বিষয়টা বিকেলে মুখ্যসচিব জানাবেন।’

পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওট-র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার হালিশহরে। নিহতের পরিবারের অভিযোগ, থানার লকআপে মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পদত্যাগী তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওট-এর স্বামী। একাধিক অভিযোগের ভিত্তিতে হালিশহর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। পরিবারের দাবি, গত শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ জেনি শর্মা থানায় গিয়ে স্বামী বিরজুর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময়ে বিরজু সুস্থই ছিলেন বলে দাবি তাঁর স্ত্রীর। পরিবারের আরও অভিযোগ, গ্রেফতারের পর তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছিল। সেই পরীক্ষায় গুরুতর কোনও শারীরিক সমস্যার কথা জানা যায়নি। স্বামীর জন্য জামাকাপড়ও থানায় দিয়ে এসেছিলেন জেনি। এরপরই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, রাতের দিকে থানার লকআপে বিরজুকে মারধর করা হয়। এমনকি তাঁর হাত-পা বেঁধে অত্যাচার করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। সেই কারণেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?