বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। এক দিকে ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে, অন্য দিকে বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বরং আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারের নিম্নচাপটি শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।

আরও পড়ুনঃ মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে ৭থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কলকাতা, হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে ১২ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কাঁথিতে ৪ সেন্টিমিটার এবং পুরুলিয়ার তুসুমায় ৩ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তি সতর্কতা প্রয়োজন বলেই মনে করছে আবহাওয়া দফতর।

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার