‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে বিজেপিতে থাকার কোনও জায়গা নেই। দলের নেতা-কর্মীদের উদ্দেশে এবার স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সাফ কথা, রাজনীতি করে উপার্জনের জন্য বিজেপিতে আসার কোনও সুযোগ নেই। তোলাবাজির রাজনীতি করতে হলে অন্য দলে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ১০০ দিন পার করে ফেলেছে। ভোটের আগে বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছিল, ক্ষমতায় এলে তোলাবাজি, কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সরকার গঠনের পরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এর বার্তা দিয়েছেন। কিন্তু তারপরেও বিভিন্ন এলাকায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতিতে জরিয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে বলে দাবি দলেরই একাংশের। এই পরিস্থিতিতে দলের কর্মীদের উদ্দেশে আরও একবার কড়া বার্তা দিলেন সুকান্ত মজুমদার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘বিজেপির নাম ব্যবহার করে কোনও ধরনের তোলাবাজি বা দাদাগিরি বরদাস্ত করা হবে না।’ তাঁর বক্তব্য, ‘দলের হয়ে কাজ করার সঙ্গে আর্থিক সুবিধা নেওয়ার কোনও সম্পর্ক নেই। কেউ যদি তোলাবাজির মাধ্যমে নিজের স্বার্থসিদ্ধি করতে চান, তাহলে বিজেপিতে থাকার প্রয়োজন নেই।’

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

শুধু দলীয় নেতা-কর্মীদেরই নয়, সাধারণ মানুষকেও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। কোনও বিজেপি নেতা বা কর্মী ভয় দেখালে, দাদাগিরি করলে কিংবা বেআইনি ভাবে টাকা চাইলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন সুকান্ত। তাঁর দাবি, ‘অভিযুক্ত নেতা যত বড়ই হোক না কেন, দল তার পাশে দাঁড়াবে না।’ বঙ্গ বিজেপির অন্দরেও তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও একাধিকবার জানিয়েছেন, বিজেপিতে থেকে দুর্নীতি বা তোলাবাজির অভিযোগ উঠলে দলীয় পদমর্যাদা কোনও ঢাল হবে না। প্রয়োজনে দলের নিজস্ব কর্মীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দিয়েছেন তিনি। এদিকে, তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু কর্মী নিচুতলায় নিজেদের ‘বিজেপি’ হিসেবে পরিচয় দিয়ে তোলাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ উঠেছে। বিজেপি নেতৃত্বের একাংশের বক্তব্য, এই ‘নব্য বিজেপি’দের কর্মকাণ্ডের দায় দলের উপর এসে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি রাজ্য বিজেপির তরফে প্রায় ২৫০ জনকে সাসপেন্ড করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের