ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাসরুমে তখন পুরোদমে চলছিল পড়াশোনা। আচমকাই ঘরের ভিতর দেখা মিলল বিশালাকার বিষধর চন্দ্রবোড়া সাপের। সাপটিকে দেখেই হইচই পড়ে যায় স্কুলজুড়ে। ভয়ে ছোটাছুটি শুরু করে খুদে পড়ুয়ারা। আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকও। আজ মঙ্গলবার দুর্গাপুরের বুদবুদ এলাকার খেতুড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেও অন্যান্য দিনের মতোই নির্ধারিত সময়ে শুরু হয়েছিল পঠনপাঠন। স্কুল শুরুর প্রায় আধ ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির ক্লাসরুমে আচমকাই ঢুকে পড়ে একটি বড় চন্দ্রবোড়া। চোখের সামনে বিষধর সাপটিকে দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে ক্লাসরুম থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করে তারা। খবর ছড়িয়ে পড়তেই স্কুলের অন্যান্য পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারাও সতর্ক হয়ে যান। সাপটি যাতে কোনও পড়ুয়াকে ছোবল না মারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। শেষ পর্যন্ত স্থানীয় এক যুবক স্কুলে এসে সাপটিকে ধরে ফেলেন। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

স্কুলের প্রধান শিক্ষক শেখ সিরাজুল হকের দাবি, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার স্কুল চত্বরে সাপ ঢোকার ঘটনা ঘটেছে। বর্ষাকালে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। বারবার বিষধর সাপের আনাগোনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষও। অভিভাবকদের অভিযোগ, স্কুলের চারপাশে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় রয়েছে। স্কুলের পিছনের দিকের একটি দেওয়ালও ভেঙে পড়েছে। তার কাছেই রয়েছে বড় জলাশয়। তাঁদের আশঙ্কা ঝোপঝাড় এবং জলাশয়ের কারণেই সাপের আনাগোনা বাড়ছে। এমনকি স্কুলচত্বরের মধ্যেই বিষধর সাপের আস্তানা থাকতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বিষধর সাপ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই দুর্গাপুরের স্কুলে ফের একই ধরনের ঘটনা সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত স্কুলচত্বর পরিষ্কার করা, ঝোপঝাড় সাফ করা এবং ভেঙে পড়া দেওয়াল ও জলাশয়ের পাড় মেরামতের দাবি উঠেছে।

 

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক