‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথীর নামে বিগত তৃণমূল সরকার প্রতারণা করেছিল রাজ্যের মানুষদের সঙ্গে। তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল বলে আজ, সোমবার নন্দীগ্রামে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানিয়েছেন, ‘আগের সরকার ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছিল। কেউ চিকিৎসা পাননি। নন্দীগ্রাম ও বাংলার মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল তৃণমূল সরকার। আর আমাদের বিজেপি সরকার, আয়ুষ্মান কার্ড দিচ্ছে। যাঁরা আয়ুষ্মান পাচ্ছেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা দেওয়া হবে। সেই কার্ডে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারবেন সকলে।’

তথ্য পরিসংখ্যান দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘নন্দীগ্রামে প্রায় আড়াই লক্ষ পরিবারকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হয়েছে। যাঁরা বাদ পড়েছেন তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা দেওয়া হবে। নন্দীগ্রামের ৬৭ হাজার মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। আরও পাঁচ হাজার আবেদনের ভেরিফিকেশন চলছে। যোগ্য হলেই আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। চিন্তার কোনও কারণ নেই।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত জি রাম জি প্রকল্পের আওতায় জব কার্ডধারীরা বছরে ১২৫ দিন কাজ করার সুযোগ পাবেন। এর ফলে প্রতিটি জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে বছরে সরাসরি ৩৪,৫০০ টাকা পৌঁছবে। এই ব্যবস্থার অধীনে ৩১৭ রকমের কাজের সুযোগ রয়েছে। রেয়াপাড়া গ্রামীণ হেলথ সেন্টারের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হল। আমেদাবাদ পিএইচসি এবং বয়াল প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে সংস্কারের কাজ শুরু হল। মহেশপুর স্বাস্থ্য কেন্দ্রকে উন্নত করার পাশাপাশি চিকিৎসকদের রাতে থাকা সুনিশ্চিত করতে কোয়ার্টার নির্মাণের কাজ শুরু করা হল। নন্দীগ্রাম জেলা হাসপাতালে মাতৃ মা ভবনের কাজের সূচনা করা হয়েছে। যেখানে রোগীদের পরিজনদের জন্য নাইট শেল্টারের ব্যবস্থা থাকবে। খুব শীঘ্রই চালু হবে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র। পাশাপাশি মাত্র ৫ টাকায় খাবারের জন্য চালু করা হল মা আহার ক্যান্টিন। এই ক্য়ান্টিনে সপ্তাহে দুদিন করে মাছ ভাত পাওয়া যাবে।’

আরও পডুন: উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্ঘটনা বা অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আর তমলুকে ময়নাতদন্তের জন্য যেতে হবে না। নন্দীগ্রামেই নিজস্ব পুলিশ মর্গের ব্যবস্থা করে দিলাম। নন্দীগ্রামে দমকল কেন্দ্রের উদ্বোধন হল আজ। আর হলদিয়ার উপর নির্ভরশীল হতে হবে না।’

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

‘নেপাল সীমান্তে পৌঁছনটা যুদ্ধ জয়ের মতো ছিল’, বিপর্যয় কাটিয়ে দেশে ফিরলেন মানসী

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

জমে যাবে সন্ধ্যার চায়ের আড্ডা, বানান মুচমুচে ভুট্টার পকোড়া

ক্যামাক স্ট্রিট ইস্যুতে FIR-এর অনলাইন কপি নিয়ে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নেপালের বিপর্যয়ে নিখোঁজ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি শিবজ্ঞানম

‘বেশি চিকেনের পিস নিয়েছিস কেন?’ বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ