উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর উৎসবের দিন মানেই জমিয়ে খাওয়া-দাওয়া! সাধারণ রবিবারের চেনা চিকেনের ঝাল-ঝোল তো বছরভর খাওয়াই হয়, কিন্তু উৎসবের দিনগুলোতে মন খোঁজে একটু অন্যরকম। ঘরোয়া আড্ডায় অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন তিল বাটা  চিকেন। পোলাও, ফ্রাইড রাইস কিংবা গরম লুচির সাথে এই পদটি পাতে পড়লে উৎসবের আনন্দ দ্বিগুণ হতে বাধ্য!

উপকরণ

৭০০ গ্রাম মুরগির মাংস, ৭০ গ্রাম সাদা তিল, ২০ গ্রাম কাজুবাদাম, ২ টেবিল চামচ টক দই, ৩ থেকে ৪ টেবিল চামচ দুধ, ৩টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৫টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ সাদা তেল ও স্বাদমতো নুন।

পদ্ধতি

মুরগির মাংস ভাল করে ধুয়ে টক দই, ১ টেবিল-চামচ সাদা তেল, নুন এবং গোলমরিচ গুঁড়ো ভাল করে মাখিয়ে নিন। এভাবে অন্তত ১ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। একটি শুকনো কড়াইতে সাদা তিল এবং কাজুবাদাম হালকা করে নাড়াচাড়া বা রোস্ট করে নিন। ভাজা তিল ও কাজুবাদাম ৩ থেকে ৪ টেবিল-চামচ দুধ দিয়ে একসঙ্গে মিহি করে বেটে নিন। কড়াইতে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে ১ টেবিল চামচ ঘি দিন। এবার মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে সোনালী ও নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা বাটা যোগ করুন। স্বাদমতো নুন দিয়ে মশলাটি তেল ছাড়া পর্যন্ত ভাল করে কষিয়ে নিন। এবার কষানো মশলায় তৈরি করে রাখা তিল কাজুর পেস্টটি দিয়ে দিন। এরপর ম্যারিনেট করা মাংস কড়াইতে দিয়ে আঁচ বাড়িয়ে দিন এবং মিনিট পাঁচেক অনবরত কষাতে থাকুন। মাংস পুরোপুরি রান্না হয়ে গেলে উপর থেকে গোটা ভাজা সাদা তিল ছড়িয়ে দিন এবং নামিয়ে নিন।

বিরিয়ানিতে মেশানো হচ্ছে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?