‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বিনামুল্যে মদ না দেওয়ায় দোকানে ঢুকে তাণ্ডব চালল মাতালরা। সিসিটিভিতে ধরা পড়ল রাতের অন্ধকারের সেই ভয়ানক দৃশ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনামুল্যে মদ না দেওয়ায় দোকানে ঢুকে তাণ্ডব চালাল মদ্যপরা। সিসিটিভিতে ধরা পড়ল সেই ভয়ানক দৃশ্য। পরপর দু’টি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহ থানার মঙ্গলবাড়ী ঘোষপাড়া এলাকাতে। ঘটনায় দুই দোকানের মালিকই থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মালদহ থানার পুলিশ।

এক দোকানের মালিক কৃষ্ণ ঘোষের অভিযোগ, রাজ্যে পালা বদলালেও তৃণমূলের নেতা-কর্মীদের দাদাগিরি কমেনি। মাঝে মধ্যেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় তোলাবাজি করে, গুন্ডামি করে বেড়ায়। তেমনই গতকাল সোমবার (৩১ অগস্ট) রাতে দোকান বন্ধের সময় একদল দুষ্কৃতী এসে বিনা পয়সায় মদ চায়। আর তাঁদের দাবি প্রত্যাখ্যান করার পরেই তারা দোকানে ঢুকে তাণ্ডব চালায়। হাঁসুয়া, লাঠি দিয়ে দোকান ভাঙচুর করে।

দোকানের গেটে হাঁসুয়া কোপ মেরে পালিয়ে যায়। পাশের দোকানেও তারা ভাঙচুর চালায়। এই ঘটনার পর থেকেই তাঁরা আতঙ্কিত। বাধ্য হয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মঙ্গলবাড়ী ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই পুলিশ সূত্রের খবর। আর দুষ্কৃতীরা তৃণমূলের আশ্রিত বলেই অভিযোগ উঠেছে।

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের