আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠ চুলকাতে কার না ভাল লাগে! কিন্তু সেই পিঠ চুলকানোকেই যে কেউ পেশা বানিয়ে ফেলতে পারেন, তা হয়তো স্বপ্নেও ভাবেননি। আর সেই ‘আজব’ কাজ করেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন চিনের এক যুবক! ৩২ বছরের ঝাং শাওছিয়াও এমন এক ব্যবসা খুলেছেন, যেখানে কর্মীরা গ্রাহকদের পিঠ চুলকে দেন। আর সেই পরিষেবা নিতে ঘণ্টায় গুনতে হয় প্রায় ৫ হাজার ৫০০ টাকা। শুনতে মজার হলেও, ঝাংয়ের এই অভিনব ব্যবসা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। মানুষের পিঠ চুলকানোর পরিষেবাকে কেন্দ্র করে স্পা-ধাঁচের ব্যবসা খুলে এখন মাসে প্রায় ১ লাখ ইউয়ান, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪.০৯ লক্ষ টাকা আয় করছেন তিনি। 

ঝাংয়ের প্রতিষ্ঠানের নাম ‘সুমা’। এখানে সাধারণ স্পা পরিষেবার বদলে গ্রাহকদের দেওয়া হয় পিঠ চুলকানোর বিশেষ পরিষেবা। নির্দিষ্ট শয্যায় শুয়ে প্রশিক্ষিত কর্মীদের হাতে এই পরিষেবা নেন গ্রাহকরা। কর্মীদের বিশেষ ধরনের সুচালো নখের সাহায্যে পিঠ চুলকানোর কৌশল শেখানো হয়। এক ঘণ্টার পরিষেবার জন্য দিতে হয় প্রায় ৩০০ ইউয়ান, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫ হাজার ৫০০ টাকা। শেনজেনের বাওআন ও ফুতিয়ান এলাকায় ইতিমধ্যেই ‘সুমা’র দুটি শাখা চালু করেছেন ঝাং। অল্প সময়ের মধ্যেই তাঁর এই অভিনব উদ্যোগ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় অংশ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী। দীর্ঘ সময় কাজ এবং কর্মক্ষেত্রের মানসিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেতেই অনেকেই এই পরিষেবা নিতে আসেন।

আরও পড়ুন: আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

ঝাংয়ের ব্যবসার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ, বাকিরা মহিলা। তবে এই অভিনব পরিষেবার ভাবনা প্রথম থেকেই তাঁর নিজের ছিল না। একটি অনলাইন ভিডিয়ো দেখার পর তাঁর মাথায় এই ধরনের ব্যবসার চিন্তা আসে। পাশাপাশি ছোটবেলায় বাবার পিঠ চুলকে দেওয়ার স্মৃতিও তাঁকে অনুপ্রাণিত করেছিল। পরিষেবাটিকে নিছক পিঠ চুলকানো হিসেবে না দেখে নির্দিষ্ট প্রশান্তিদায়ক কৌশল হিসেবে গড়ে তুলেছেন ঝাং। কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে এমন কিছু পদ্ধতি শেখানো হয়েছে, যার মাধ্যমে গ্রাহকদের স্নায়ু শিথিল করা এবং আরামদায়ক অনুভূতি তৈরি করার চেষ্টা করা হয়। অনেক গ্রাহক এই পরিষেবার পর ভাল ঘুমের অভিজ্ঞতার কথাও জানান। ব্যবসার প্রাথমিক বিনিয়োগের খরচ ইতিমধ্যেই উঠে এসেছে বলে জানিয়েছেন ঝাং। এবার তাঁর লক্ষ্য আরও বড়। আগামী দিনে গোটা চিনজুড়ে ‘সুমা’র প্রায় ১০০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে তাঁর। শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, পিঠ চুলকানোর এই কাজকেও একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তিনি।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম