বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল যুবক। শেষে খোঁজ মিলল পুলিশের লকআপে। মুর্শিদাবাদের ধুলিয়ানে এমনই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ ওই যুবকের পরিবারের সদস্যদের। সূত্রের খবর, তরুণের নাম মফিজউদ্দিন শেখ। তাঁর বয়স আনুমানিক ২২। তিনি মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার বাসিন্দা।

যুবকের পরিবারের দাবি, তরুণ গত ২৮ আগস্টের সকালে ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তল্লাশি শুরু করেন। তারপরেও খোঁজ মেলেনি। সেই ঘটনার দুদিন পর অর্থাৎ ৩০ আগস্ট সামশেরগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা। তারপরেই ঘটনায় আসে ট্যুইস্ট। ওই যুবকরে পরিবার জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর রাতে পুলিশ তাদের জানায় মফিজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জঙ্গিপুর আদালতে পেশও করা হয়েছে। আদালতের নির্দেশে সংশোধনাগারে রয়েছে মফিজউদ্দিন। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা।

আরও পডুন: চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

নিখোঁজ অভিযোগ দায়েরের সময়েও কেন কিছু বলা হয়নি? এমনটাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ মফিজউদ্দিনের পরিবারের সদস্যদের। বিষয়টি নিয়ে মফিজউদ্দিনের পরিবারের তরফে জানানো হয়েছে, ‘গত ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিল। প্রাথমিক খোঁজাখুঁজির পর আমরা পুলিশে অভিযোগ জানাই। পরে জানতে পারি ওকে পুলিশ গ্রেফতার করেছে মদ খাওয়ার জন্য। পরিবারকে কিছু জানানো হয়নি। এখন সংশোধনাগারে রয়েছে।’

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক কলেজ পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!