ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় অর্ণব। এই মুহূর্তে পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে চলেছে। গতকাল, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তার অবস্থান ছিল আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৪৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৮৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৯৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছলিপত্তনম থেকে ১০৬০ কিলোমিটার পূর্ব এবং বাপাতলা থেকে ১১৩০ কিলোমিটার পূর্ব। এটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ দক্ষিণ দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরেই ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে। তারপরে সেটি অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। বাপতালা থেকে বিশাখাপত্তনম এই অঞ্চলের মধ্যেই আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় অর্ণবের।

আরও পডুন: একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রয়েছে। সেই সংক্রান্ত আপডেট দিচ্ছে হাওয়া অফিস। কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম অর্ণব কেন? কারাই বা রাখাল এই নাম? সেই প্রশ্নের উত্তর জানা গিয়েছে। অর্ণব নামটা দেওয়া বাংলাদেশের। যার অর্থ সমুদ্র বা সাগর। বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) নিয়ম অনুযায়ী এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের দেওয়া পূর্বনির্ধারিত তালিকা থেকে এই নামটির প্রস্তাব করেছে বাংলাদেশ। সেই মতো বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটির নাম অর্ণব রাখা হয়েছে। এইভাবে ১৩টি দেশের নাম পরপর দেওয়া রয়েছে ঘূর্ণিঝড়ের নিরিখে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্র উপকূলে ল্যান্ডফলের পর ডান দিকে বাঁক নেবে ঘূর্ণিঝড় অর্ণব। তার প্রভাবেই ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। একই পরিস্থিতি হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে নিম্নচাপের জেরে। তারই পুনরাবৃত্তি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। সেই সময়ে সাগরে বেশি শক্তি বৃদ্ধি পায়নি বলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারেনি নিম্নচাপটি।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?