চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ বাড়ল জাতীয় পুরস্কার জয়ী শিল্পী সুশান্ত পালের। চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল লালবাজার। আগামী বুধবার শিল্পীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি কীভাবে মণ্ডপ তৈরি করেছিলেন, কি কি করতে বলেছিলেন, আলো কেন কম দিতে বলেছিলেন এই সব বিষয় পুলিশ জানতে চায় তাঁর কাছ থেকে। সেই কারণেই বুধবার তলব করা হয়েছে শিল্পী সুশান্ত পালকে।

আরও পডুন: ‘প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্য’,কংগ্রেসকে তুলোধোনা দিলীপ ঘোষের

চোরবাগান সর্বজনীনে এবার দুর্গাপুজোর শিল্পী ছিলেন সুশান্ত পাল। তিনিই পুরো মণ্ডপসজ্জা ও প্রতিমার নির্মাণ করেছিলেন। স্থানীয়দের অভিযোগ শিল্পী নিজেই দেবী দুর্গার স্থান বদল করেছিলেন, সেই কারণেই এই বিপর্যয় নেমে এসেছে। চোরবাগানে পদপিষ্ট হয়ে সপ্তমীর দিন ১৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্ত করছে রাজ্য সরকারের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল। এছাড়াও পৃথক সিট গঠন করে তদন্ত চালাচ্ছে লালবাজার। সেই সিটের তরফেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে সুশান্ত পালকে। যদিও এই বিষয়ে শিল্পীর তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল। তার মধ্যে রয়েছে দুই ঘোষকও। চোরবাগান কাণ্ডে কাউকে রেয়াত করা হবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গাফিলতি হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্য়বস্থা নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই চোরবাগান কাণ্ডে খুঁটিয়ে তদন্ত চালাচ্ছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল ও লালবাজারের সিট।

এদিকে চোরবাগান কাণ্ডে নতুন তথ্য উঠে এসেছে। ঘটনার সময়ে বন্ধ ছিল মণ্ডপের একাধিক সিসিটিভি ফুটেজ। সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে। আজ, সোমবার চোরবাগান কাণ্ডে তিন প্রত্যক্ষদর্শীকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে পুলিশের।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?