পায়ের আঘাতের ভান করে ভিক্ষা, চিকিৎসার কথা শুনেই দৌড় ভিক্ষুকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পায়ে আঘাত লেগেছে, স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন না এমনই ভঙ্গিতে পথের ধারে বসে ভিক্ষা চাইছিলেন এক ব্যক্তি। তাঁকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক যুবক। কিন্তু চিকিৎসার ব্যবস্থা করার কথা বলতেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড! মুহূর্তের মধ্যেই উঠে দৌড়ে পালালেন ওই ব্যক্তি। আর সেই দৃশ্যই এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

 সম্প্রতি প্রকাশ্যে আসাচ এক ভিডিয়োয় দেখা গিয়েছে, পথের ধারে বসে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছেন এক যুবক। তাঁর পায়ে কী ধরনের আঘাত লেগেছে, শারীরিক সমস্যার জন্য চিকিৎসা করিয়েছেন কি না, সেই সব বিষয় জানতে চান তিনি। এর পরেই ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করার প্রসঙ্গ ওঠে। অভিযোগ, পায়ের আঘাতের কারণে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে বলে যে ব্যক্তি ভিক্ষা চাইছিলেন, চিকিৎসার কথা উঠতেই তাঁর আচরণ বদলে যায়। যুবক ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করার কথা বলতেই আর এক মুহূর্তও সেখানে দাঁড়াননি তিনি। দ্রুত উঠে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। তাঁর এই আচরণ দেখে কার্যত হতবাক হয়ে যান ওই যুবক।


আরও পড়ুনঃ সাপের ছোবল খেয়ে সেই সরীসৃপকে নিয়েই হাসপাতালে হাজির যুবক! হইচই কাণ্ড হাসপাতালে

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। অনেকেই ঘটনাটি নিয়ে কৌতুক করেছেন। তবে ওই ব্যক্তির পায়ে সত্যিই আঘাত ছিল কি না, কিংবা তিনি ইচ্ছাকৃত ভাবে অসুস্থতার ভান করছিলেন কি না, তা স্বাধীন ভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও, চিকিৎসার প্রস্তাব পাওয়ার পর ওই ব্যক্তির আচরণই এখন আলোচনার কেন্দ্রে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?