বুড়ো বয়সে ভেল্কি রজনীকান্তের, মুক্তির ১২ দিনের মাথায় ৭৩০ কোটি আয় করল ‘JAILER 2’

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে রজনীকান্তের ‘JAILER 2’। সিনেমাটি মুক্তির ১২ দিনের মাথাতেও ডাবল ডিজিটের সংখ্যায় অর্থ আয় করছে। রজনীকান্তের ‘জেলার ২’ বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা তামিল চলচ্চিত্র হয়ে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে। বুড়ো বয়সে ভেল্কি দেখাচ্ছেন রজনীকান্ত। এই অ্যাকশন-ড্রামাটি রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ‘২.০’ (2.0) সিনেমার লাইফটাইম আয়ের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। ‘২.০’ সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময়ে প্রায় ৬৯১ কোটি টাকা আয় করেছিল।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, গতকাল, সোমবার, ২৬ অক্টোবর পর্যন্ত ‘জেলার ২’ (Jailer 2)-এর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৩৩.৩৫ কোটি টাকায়। যা রেকর্ড। তবে এখনই রজনীকান্তের সিনেমার আয় থেমে থাকবে না। এমনটাই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। কারণ এই মুহূর্তে বক্স অফিসে বড় কোনও সিনেমা মুক্তি পাওয়ার কথা নেই। সেই দীপাবলিতে আসবে ‘রামায়ণ’। ততদিন পর্যন্ত মাঠ ফাঁকা রয়েছে ‘জেলার ২’-এর। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ১২ দিনের মাথায় চলচ্চিত্রটি এই নতুন মাইলফলক স্পর্শ করেছে। যার ফলে ‘জেলার ২’ (Jailer 2) ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমাতে পরিণত হয়েছে। যদিও তাঁদের টার্গেট রয়েছে এক হাজার কোটি টাকা। ভারতের বাজারেও কাঁপাচ্ছে রজনীকান্তের সিনেমা।

আরও পডুন: মুখে গোলাপ, হাতে বন্দুক, মঙ্গল সকালেই নতুন লুকে ধরা দিলেন শাহরুখ

গতকাল, সোমবার ‘জেলার ২’ (Jailer 2) ৯.৪৫ কোটি টাকা আয় করেছে ভারতীয় বক্স অফিস থেকে। ভারতে ছবিটির মোট আয় এখন ৪৭৭.৮৫ কোটি টাকা। নিট আয় পৌঁছেছে ৪০৮.১৫ কোটি টাকায়। মাথায় রাখতে হবে, দক্ষিণ ভারতের বাইরে কোনও মাল্টিপ্লেক্সে মুক্তি পায়নি রজনীর এই সিনেমাটি। তারপরেও বিপুল আয় করছে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?