‘আমার কোল যেমন শূন্য করেছে, ওদেরও এটাই চেয়েছিলাম’, এনকাউন্টার নিয়ে যা বললেন নির্যাতিতার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: গাইঘাটা কাণ্ডে অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার মা-বাবা। একমাত্র মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকে পাথর তাঁরা। নির্যাতিতার মা বলেন, ‘মেয়েকে আর কোনওদিন ফিরে পাবেন না, সেই সত্যিটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে মেয়ের উপর পাশবিক অত্যাচার চালিয়ে তাকে খুন করার ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি চেয়েছিলেন তাঁরা। পুলিশ সেই কাজ করেছে। পুলিশের কাজে তাঁরা খুশি। 

নির্যাতিতার মা জানিয়েছেন, ‘প্রহ্লাদ দাস তাঁর ভাইয়ের বউয়ের দিদির ছেলে। বাড়িতে কোনও অনুষ্ঠান হলে ওকে ডাকা হত। যাতায়াত ছিল। সেলুনে কাজ করত। আমার মেয়ে খুব শান্ত, ভদ্র। পড়াশোনা করত। প্রহ্লাদ যে এমন কিছু করতে পারে, তার কোনও আঁচই পাইনি।’ সেদিনের ঘটনার বিবরণ দিয়ে গিয়ে নির্যাতিতার মা জানান, শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা একটি মেলায় গিয়েছিলেন। রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বান্ধবীর সঙ্গে মেলায় ঘুরতে যায় তাঁর মেয়ে। তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি তার। বারবার ফোন করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কখনও ফোন ব্যস্ত, কখনও আবার নেটওয়ার্কের বাইরে বলে জানানো হচ্ছিল। মেয়েকে খুঁজে না পাওয়ার বিষয়টি পরিবারের অন্যদের প্রথমে জানাননি তিনি। সেটাকেই নিজের ভুল বলে মনে করছেন নির্যাতিতার মা। পরের দিনই মেয়ের মৃত্যুর খবর পান তাঁরা।

আরও পড়ুন: ‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়

অভিযুক্তের এনকাউন্টার নিয়ে নির্যাতিতার মা জানান, আমাদের কোল যেভাবে খালি হয়েছে, তেমনই অভিযুক্তের পরিবারকেও একই যন্ত্রণার মুখোমুখি হতে হবে বলে চেয়েছিলেন তিনি। পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। বাবার কথাতেও একই সুর। তাঁর কথায়, ‘পুলিশের কাজে তিনি খুশি। যা হয়েছে, ভাল হয়েছে।’ উল্লেখ্য, গত রবিবার সকালে গাইঘাটা থানা এলাকার একটি বাড়ির পিছন থেকে উদ্ধার হয় এক নাবালিকার অর্ধনগ্ন দেহ। আগের দিন শনিবার রাতে পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিল সে। পরে বান্ধবীদের সঙ্গে মেলায় ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হলেও তার সন্ধান মেলেনি। রবিবার সকালে দেহ উদ্ধারের পর ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ওই রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রহ্লাদ দাসকে। পরে তাকে ঘিরেই ঘটে এনকাউন্টারের ঘটনা। মেয়েকে হারানোর শোকের মধ্যেও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। 

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?