আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বাস, মৃত ৭

নিজস্ব প্রতিনিধিঃ বিয়েবাড়ি যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনাগ্রস্থ হয়ে মৃত্যু হল ৭ জনের। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিতোরে। জানা যাচ্ছে, শনিবার রাতে যাত্রীবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, বাস চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনার কবলে পড়ে ওই যাত্রীবাহী বাসটি।

জানা যাচ্ছে এই বাস দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই একে ওপরের পরিচিত এবং একই পরিবারের সদস্য। বাসটি ওই যাত্রীদের নিয়ে একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। রবিবার সকালে ছিল এই বিয়ের অনুষ্ঠান। টাই শনিবার রাতেই বাসে করে যাত্রা শুরু করেন দুর্ঘটনাগ্রস্থ ওই বাসের যাত্রীরা। বাসের চালক প্রথম থেকেই বাসটি খুব দ্রুত চালাচ্ছিলেন। এই গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চিতোরের কাছে এসে খাদে পড়ে যায় বলে পুলিশের প্রথমিক অনুমান।

অন্যদিকে উদ্ধারকারী দলের সদস্যরা  জানিয়েছেন, এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ৪৫ জনকে খাদ থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। অহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ