কয়লাকাণ্ড: ফের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্তকে দিল্লিতে তলব করল ED

গত সপ্তাহেই পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের এই দুঁদে আইপিএসকে। কয়লা পাচারকাণ্ডের তদন্তে ফের একবার রাজ্য়ের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের এই দুঁদে আইপিএসকে। কয়লা পাচারকাণ্ডের তদন্তে ফের একবার রাজ্য়ের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। এই নিয়ে তিনবার তাঁকে ডেকে পাঠাল কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা। যদিও প্রথমবার তিনি ইডি-র ডাকে সাড়া দেননি। কিন্তু গত সপ্তাহেই দিল্লিতে ইডি-র সদর দফতরে প্রায় পাঁচঘণ্টা জেরা করা হয়েছিল জ্ঞানবন্ত সিংকে। ইডি-র দাবি, আরও বেশ কিছু তথ্য জানার রয়েছে তাই ফের ডেকে পাঠানো হল গোয়েন্দা প্রধানকে। আগামী ১১ অক্টোবর দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, জ্ঞানবন্ত সিংয়ের আগে কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে পাঠানো হয়েছে। তবে তাঁর বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন। গত ২৪ সেপ্টেম্বর কয়লাকাণ্ডে জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেসময় তাঁর বয়ানও রেকর্ড করা হয়। ইডি সূত্রে জানা যাচ্ছে, একসময় পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন জ্ঞানবন্ত সিং। ওই এলাকাজুড়েই মূলত কয়লা পাচারের রমরমা। অন্যদিকে গত ২৭ সেপ্টেম্বর কয়লাকাণ্ডে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। চারজন ব্যবসায়ীকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। এর মধ্যেই গোয়েন্দা প্রধানকে তলব অন্যমাত্রা পেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের