আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাতার বিশ্বকাপ দেখতে যেতে চান, তাহলে এখনই টিকিটের জন্য আবেদন করুন

আন্তর্জাতিক ডেস্ক: সময় ক্রমশই এগিয়ে আসছে। শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ জ্বর। মাঠে বসে বিশ্ব ফুটবলের মহারথীদের যুদ্ধের সাক্ষী থাকতে উ‍ৎস্যুক সমর্থকদের জন্য ফের সুযোগ দিল ফিফা। মঙ্গলবার থেকে শুরু হল টিকিট কেনার জন্য আবেদন জমা নেওয়া। চলবে আগামী ২৮ এপ্রিল। তবে কাদের ভাগ্যে শিঁকে ছিড়ল তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ মে পর্যন্ত। আবেদন গৃহীত হলেই টিকিটের মূল্য শোধ করতে হবে।

কাতার বিশ্বকাপ ঘিরে গত কয়েক মাস ধরেই উত্তেজনার পারদ একটু-একটু করে চড়ছে। প্রথম দুই ধাপের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে। আর ওই টিকিট ঘিরে চাহিদা ছিল তুঙ্গে। অনেকেই টিকিট না পেয়ে নিরাশ হয়েছিলেন। তবে প্রথম দুই দফায় টিকিট কেনার আগে ফুটবল প্রেমীরা জানতেন না, তাঁদের প্রিয় দলের খেলা কার বিরুদ্ধে এবং কবে। গত পয়লা এপ্রিল অবশ্য সেই কৌতুহলের অবসান ঘটেছে। গ্রুপ পর্বের ড্র শেষে ভক্ত-সমর্থকরা জেনে গিয়েছেন তাঁদের প্রিয় দল কখন কার মুখোমুখি হচ্ছে।

ফলে টিকিটের জন্য চাহিদাও অনেকটা বেড়ে গিয়েছে। আজ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটার সময়ে শুরু হয়েছে তৃতীয় দফার টিকিটের জন্য আবেদন জমা নেওয়া। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কারা টিকিট পাবেন, তা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হবে। ‘ফিফা’র এক আধিকারিক জানিয়েছেন, চার ধরনের  টিকিটের জন্য আবেদন জানানো যাবে। ইন্ডিভিজুয়াল ম্যাচ টিকিট, সাপোর্টার টিকিট, কন্ডিশনাল সাপোর্টার টিকিট ও ফোর স্টেডিয়ামে টিকিট সিরিজ।

Published by:

Share Link:

More Releted News:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ