ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন অধিনায়ক বেন স্টোকস

বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে নতুন অধিনায়ককের নাম ঘোষণা করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন অলরাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে নতুন অধিনায়ককের নাম ঘোষণা করা হয়েছে। আগামী জুন মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেবেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার।

গত কয়েক বছর ধরেই ইংল্যান্ড ক্রিকেট টিমের জঘন্য পারফরম্যান্স। ঘর ও বিদেশের মাটি মিলিয়ে মোট ১৭টি টেস্ট খেলেছিল। তার মধ্যে জিতেছে মাত্র একটিতে। সম্প্রতি অস্টেলিয়ার বিরুদ্ধে সম্মানের অ্যাসেজ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ইংল্যান্ড। দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে না পারায় সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন অধিনায়ক জো রুট। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টেস্টে ১-০ হেরে যাওয়ার পরেও ইংল্যান্ডের অধিনায়ককে সরিয়ে দেওয়ার প্রবল দাবি ওঠে। তবে সরিয়ে দেওয়ার আগে নিজেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান জো রুট।

তাঁর পরিবর্তে কাকে অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হবে, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চিন্তাভাবনা করছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়ালশ ক্রিকেট বোর্ডের কর্তারা। শেষ পর্যন্ত দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার বেন স্টোকসের উপরেই ভরসা রেখেছেন তাঁরা। তবে এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তারকা অলরাউন্ডার। ২০২০ সালে জো রুট পিতৃত্বকালীন ছুটিতে থাকার সময়ে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টোকস।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান