দুঃখ নিয়েই দোয়া, ঈদের নামাজে বকটুইবাসী

সকলে মসজিদের ভেতর ও রাস্তায় নামাজ পড়েন। আর তা ঘিরেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আল্লাহ্-র দরবারে এসেছিলেন স্বজন হারানো মিহিলাল, শেখলাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ঈদ (Eid)। এই দিনটার অপেক্ষায় ছিল বকটুইবাসী। সকলের কত কী পরিকল্পনা ছিল। তবে সেই অপেক্ষা বদলে যায় কয়েকমাস আগে। ঘটে যায় ভাদু খুন ও বকটুই হত্যাকাণ্ড। ঝলসে গিয়েছিল ৭ জনের দেহ। পরে মৃত্যু হয়েছিল আরও ২ জনের। গ্রাম জুড়ে নেমে এসেছিল কান্নার রোল আর শোকের ছায়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত আনারুল। তারপর এই ঘটনার তদন্ত করছে সিবিআই। গ্রাম এখনও ভুলতে পারেনি ভয়ঙ্কর সেই রাত। তবু দুঃখ- কষ্ট বুকে রেখেই ঈদের নামাজে সামিল হল বকটুইবাসী।

সকালে বকটুইয়ের (Bagtui) জামা মসজিদে মিলিত হন সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষ। ছোট থেকে বড় বাদ ছিলেন না কেউই। সকলে মসজিদের ভেতর ও রাস্তায় নামাজ পড়েন। আর তা ঘিরেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা। আল্লাহ্-র দরবারে এসেছিলেন স্বজন হারানো মিহিলাল, শেখলাল। মিহিলাল বলেন, বকটুইয়ে যা ঘটে গিয়েছে, তা যেন আর কোথাও না ঘটে। সবচেয়ে বড় উৎসব ঈদ। প্রতিবছর এই দিনের জন্য কত অপেক্ষা থাকে। এবারেও ছিল। কিন্তু ওই ঘটনায় সব বদলে গেল। তিনি বলেন, জীবন থেকে সব আনন্দ মিলিয়ে গিয়েছে তবু ঈদ পালন করা। সবাই সুখ আর শান্তিতে বেঁচে থাক।  শেখলাল বলেন, খুশির দিন কষ্টে কাটলেও রোজা মাসে এই দুঃখ নিয়েই ৩০ দিনই রোজা রেখেছেন। পরিবারের সদস্যদের কথা মনে পড়ছে বলেও জানান তিনি।

যা ঘটে গিয়েছে তাতে দুঃখ স্বাভাবিক। তবু ঈদের দিনে আবার আল্লাহ-র উপাসনালয়ে সকল ধর্মপ্রাণ মানুষ মিলিত হল। ঈদ পালন করলেন সকলেই। প্রার্থনা একটাই, সকলে শান্তিতে থাকুক। আর যেন হিংসা- হানাহানি- মৃত্যুর ঘটনা না ঘটে। তবে ঈদ এবারে জৌলুসহীন। স্বজনহারানো নুরউন্নিসা বলেন, ঈদ পালন করার মত পালন করা হবে দোষীদের ফাঁসি হলে তারপরে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর